অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় তীব্র তাপপ্রবাহ থেকে প্রশান্তি দিতে পথচারীদের মাঝে বিনামূল্যে খাবার পানি স্যালাইন বিতরণ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৭:০৮

remove_red_eye

৪৬২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : তীব্র তাপপ্রবাহ থেকে সাধারণ মানুষকে প্রশান্তি দিতে পথচারীদের মাঝে বিনামূল্যে  পানির বোতল ও খবার স্যালাইন বিতরণ করছেন ভোলা জেলা  যুব রেড ক্রিসেন্ট সদস্যরা।
শনিবার (২৭ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত ভোলা নতুন বাজার প্রেস ক্লাব চত্বরে  সামনে স্বেচ্ছাসেবকরা দিনমজুর, রিকশা চালকসহ তৃষ্ণার্ত মানুষকে পানি পান করান।
যুব রেড ক্রিসেন্ট ভোলা ইউনিটের যুব প্রধান সাদ্দাম হোসেন জানান, তিব্র তাপদাহ থেকে সাধারণ মানুষকে প্রশান্তি দিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মসূচির অংশ হিসেবে ভোলা জেলার ইউনিটের স্বেচ্ছাসেবকরা পথচারী,অটো ড্রাইভার সহ রিক্সার যাত্রীদের মাঝে  বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছি । তীব্র তাপপ্রবাহকে দূর্যোগ হিসেবেই বিবেচনা করে মাঠে কাজ করছে ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের স্বেচ্ছাসেবকরা । জলবায়ু পরিবর্তনের ফলে  বৈশ্বিক উষ্ণায়ন সবাইকেই বিপদে ফেলে দিচ্ছে। আগেও যেমন সব সংকটে যুব রেড ক্রিসেন্টের সেচ্ছাসেবকরা ঝাঁপিয়ে পড়েছে, এখনও তারা নিজ উদ্যোগে সাধারণ মানুষের পাশে কিছুটা হলেও প্রশান্তি দেওয়ার চেষ্টা করছে। আগামী যে কয়েকদিন তাপপ্রবাহ চলমান থাকবে সেই পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মোঃ আজিজুল ইসলাম, ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক অমিতাভ রায় অপু,রেড ক্রিসেন্ট ইউনিট এর কার্যনির্বাহী কমিটির সদস্য আদিল হোসেন তপু প্রমুখ।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...