অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় গাছে গাছে বিদ্যুতের তার যে কোন সময় দুর্ঘটনার আশঙ্কা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৭:০০

remove_red_eye

৫২২

গ্রাহকদের অভিযোগ তিন লক্ষ টাকা নিয়ে ১০ বছরেও খাম্বা দেয়নি বিদ্যুৎ বিভাগ

বাংলার কণ্ঠ প্রতিবেদক : বিদ্যুতের খাম্বা দেওয়ার কথা বলে গ্রাহকদের কাছ থেকে তিন লক্ষ টাকা নিয়ে ১০ বছরেও খাম্বা দেয়নি বিদ্যুৎ বিভাগ। উল্টো খাম্বার কথা বলতে গেলে হেনস্তার শিকার হতে হয় গ্রাহকদের। বিদ্যুৎ পেয়েই সন্তুষ্ট থাকতে বলা হচ্ছে। এদিকে গাছে গাছে বিদ্যুতের তার বেঁধে শতশত গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। প্রায় সময়ই ঘটে দুর্ঘটনা। তাই সব সময় আতঙ্কে থাকতে হয় একালাবাসীর। বিধিবহির্ভূত এবং অন্যায়ভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে সস্বীকার করলেও ক্যামেরায় কথা বলতে রাজি হয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ভোলা জেলা শহর থেকে মাত্র তিন কিলোমিটার দূরবর্তী গ্রাম বাপ্তা মুছাকান্দি। এই গ্রামে প্রবেশ করতেই চোখে পড়ে গাছে গাছে ঝুলছে বিদ্যুতের তার। কোথাও কোথাও চিকন বাশেঁর খুঁটিতে বিদ্যুতের তার বাঁধা। কিন্তু বাঁশের খুটির নিচের অংশ নেই। ভেঙ্গে গেছে। তবে বেশিরভাগ জায়গায়ই গাছের সাথে বেঁধে হাই বোল্টেজের তার দূর দূরান্তে নেওয়া হয়েছে। ওই তার থেকেই সংযোগ দেওয়া হয়েছে গ্রাহকদেরকে।
স্থানীয়রা জানান, এটা পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড এর (পিডিবি) বিদ্যুৎ সরবরাহ লাইন। যা বর্তমানে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) এর আওতায়। এই বিদ্যুৎ লাইনের তারগুলো  দীর্ঘদিন গাছের সাথে বাঁধা থাকায় অনেক স্থানে তার লিক হয়ে গছে। স্থানীয়রা টেপ পেচিয়ে রেখেছেন। অনেক সময় ঝড় বাদলে তার ছিড়ে যায়। তখন আবার জোড়াতালি দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হয়। কখন কে বিপদে পড়ে এমন শঙ্কা সবার মনে। বিশেষ করে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যখন গাছে গাছে বিভিন্ন ফল পাকে তখন গ্রামের শিশু কিশোররা বেশি ঝুঁকিতে থাকে বলে মনে করছেন এলাকাবাসী।
স্থানীয় অধিবাসী আবুল কাশেমসহ অনেকেই জানান, বিদ্যুৎ সংযোগ নেওয়ার সময় ওই এলাকার বাসিন্দা বেল্লাল হোসেন নামে এক লোক গ্রাহকদের কাছ থেকে তিন লাখ টাকা তুলেছিল খাম্বা দেওয়ার কথা বলে। কিন্তু ১০ বছরেও বিদ্যুতের খাম্বা দেওয়া হয়নি। বেল্লাল হোসেন জানান, তিনি এলাকাবাসীর পক্ষে টাকা তুলে বিদ্যুৎ অফিসের এক লোককে দিয়েছিলেন। তখ বিদ্যুৎ অফিসের লোকেরা গাছে গাছে বেঁধে বিদ্যুৎ সংযোগ দিয়েছিল। বলেছে পরে খাম্বা পুতে বিদ্যুতের তার খাম্বায় বেধে দেওয়া হবে। কিন্তু আজও খাম্বা দেওয়া হয়নি। এখন অফিসে ওই সময়ের লোকজন এখন নেই।
বিদ্যুতের নির্ধারিত খাম্বা বা খুঁটি না থাকায় অনেক নিচু দিয়ে গাছের সাথে বেধেঁ তার নেওয়া হয়েছে। কোথাও আবার বাগানের মধ্য দিয়ে মানুষের মাথার সমান উচুতে বিভিন্ন গাছের সাথে বেঁধে দেওয়া হয়েছে বিদ্যুতের তার। এতে প্রায় সময়ই ঘটছে দুর্ঘটনা। ইয়াছিন নামে এক লোক জানান, তাদের পুকুর পাড়ে মাথা সমান নিচু দিয়ে গাছের সাথে বিদ্যুতের তার। একদিন ওই পথে যাওয়ার সময় তার আম্মা বিদ্যুতায়িত হয়ে পুকুরের মধ্যে ছিটকে পড়েছিলেন। পায়ে জুতা এবং পুকুরে পানি কম থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে তিনি রক্ষা পান।
ভোলার ওজোপাডিকো ( ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি) এর নির্বাহী প্রকৌশলী মোঃ ইউসুফ সাংবাদিকদের জানান, তার পূর্ববর্তী কর্মকর্তারা কীভাবে বাগানে বাগানে গাছে গাছে বেঁধে বিদ্যুৎ এর লাইন টেনেছে তা বোধগম্য নয়। তবে এটা অবৈধ এবং অন্যায় বলেও স্বীকার করেন তিনি।
এদিকে অতি দ্রুত যেন ভোলা সদর উপজেলার বাপ্তা মুছাকান্দি গ্রামে বিদ্যুৎ এর খাম্বা পুঁতে গ্রামবাসীকে ঝুঁকিমুক্ত করা হয় - এমনটাই দাবি এলাকাবাসীর।

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

আরও...