অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

তজুমদ্দিনে প্রবাসী পরিবারের কাছে টাকার দাবীতে হামলা। ছুরিকাঘাতে ৪জন আহত

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৭শে এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৬:৫৫

remove_red_eye

৪০০

তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুরের কোড়ালমারা গ্রামে প্রবাসী পরিবারের কাছে দাবী করা টাকা না পেয়ে ছুরিকাঘাতে ৪জনকে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহতদের তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
হাসপাতাল ও আহতদের পরিবার সুত্রে জানাগেছে, শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় 
শম্ভুপুরের ৯নং ওয়ার্ডের কোড়ালমারা গ্রামের হাসানের দোকানের সামনে পূর্বপরিকল্পিত ভাবে কালু মাঝীর ছেলে মোঃ শাকিল ও ফিরোজ একই এলাকার প্রবাসী মাইনুদ্দিনের ছেলে এমরানের উপর হামলা চালিয়ে ছুরি দিয়ে এলোপাতাড়ি জখম করতে থাকে। উদ্ধার করতে এসে আরো কয়েকজন ছুরিকাঘাতে আহত হয়। পরে ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য মঞ্জুর হাওলাদার গুরুতর আহত এমরান(২৩),মোঃ সুমন(২৪), সামীম(১৮) ও আমেনা(৪৫)কে উদ্ধার করে রাত ৯টার দিকে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করেন। 
 
হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ কামরুজ্জামান উজ্জ্বল জানান, হাসপাতালে ভর্তি হওয়া আহতদের শরীরে ধারালো কিছু দিয়ে জখমের চিহ্ন রয়েছে। তাদের শরীরে অনেক গুলো সেলাই দিতে হয়েছে।
 
আহত এমরানের মা কুলসুম জানান, আমার স্বামী মাইনুদ্দিনসহ পরিবারের চারজন ওমানে কর্মরত রয়েছে। একই গ্রামের কালু মাঝীর ছেলে মোঃ সাকিল বিভিন্ন সময় আমাদের কাছে টাকা চাইতো। দুই তিন মাস আগে আমার ছেলেকে রাতে নির্জন বিলে নিয়ে আটকে রাখে। তখন দুই লাখ টাকা চেয়েছিল। টাকা দিবো স্বীকার করে ছেলেকে ছাড়িয়ে আনি। এসব ঘটনা মঞ্জুর মেম্বারকে জানিয়েছি। বর্তমানে ওই টাকার জন্যই সামান্য অজুহাতে আমার ছেলের সাথে ঝামেলা করেছে। 
 
তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল হক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে,
লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...