বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৬শে এপ্রিল ২০২৪ সকাল ০৯:৩৮
৩৩০
বাংলার কন্ঠ প্রতিবেদক : তীব্র তাপদাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির জন্যে ভোলায় ইস্তেস্কার নামাজ আদায় ও বিশেষ দোয়া করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ভোলা টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয়(বাংলা স্কুল) মাঠে জাতীয় উলামায়ে মশায়েখ আম্মা পরিষদের পক্ষ থেকে বৃষ্টির জন্য এ নামাজ অনুষ্ঠিত হয়।নামাজ শেষে নিজেদের পাপমুক্তি চেয়ে মহান আল্লাহর কাছে বৃষ্টির জন্য বিশেষ দোয়া প্রার্থনা করা হয়। এসময় মহান আল্লাহর দরবারে বৃষ্টির জন্য কান্নায় ভেঙে পড়েন মুসল্লিরা। ভোলা শহরের কাবিল মসজিদের খতিব মাওলানা রফিকুল ইসলাম নামাজে ইমামতি করেন।শতশত মুসল্লী এ নামাজে অংশ নেন। নামাজে অংশ নেওয়া মুসল্লীরা বলেন, অনেক দিন ধরে ভোলাসহ সারাদেশে বৃষ্টি নেই। এতে তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয় উঠেছে। বেশি কষ্ট আছেন খেটে খাওয়া সাধারণ মানুষরা। মহান আল্লাহ যেন বৃষ্টির মাধ্যমে এ অবস্থা থেকে ভোলাসহ দেশবাসীকে পরিত্রাণ করেন এ প্রার্থনা করা হয়। এসময় ইসলামি আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজি বলেন, তীব্র তাপদাহ ও অনাবৃষ্টির কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। আমাদের পাপের কারণে আল্লাহ পাক আমাদের উপর অসন্তুষ্ট হয়ে এ শাস্তি দিয়েছেন তাই আজকে আমরা ভোলা শহরের বাংলা স্কুল মাঠে মুসলমানরা একত্রিত হয়ে ইস্তেস্কার নামাজ আদায় করে আল্লাহ কাছে ওয়াদা করেছি আমরা আর পাপকাজ করবো না। আল্লাহ দেওয়া নিয়ম মতো চলবো। যাতে করে আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হয়ে বৃষ্টি বর্ষন করেন।
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত