লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৫শে এপ্রিল ২০২৪ রাত ০৮:৪০
৪৫৮
লালমোহন প্রতিনিধি : করিম খান উজ্জ্বল (৪৮), শারীরিক প্রতিবন্ধী হওয়ায় বিছানাতেই জীবন কাটে তার। বাবা জীবিত থাকাকালীন পরিবারের সকলের সাথে একত্রে ভালোই জীবন কেটেছিল তার। তবে বাবা পরপারে যাওয়ার সাথে সাথে উজ্জ্বলের সুখ ও যেন পরপারে চলে গেছে। মেঝো ভাইয়ের প্রতারণার শিকার হয়ে স্ত্রী সন্তান নিয়ে বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন বলে অভিযোগ প্রতিবন্ধী উজ্জ্বলের।
উজ্জ্বল ভোলার লালমোহন পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক উকিল পাড়া সড়ক এলাকার বাসিন্দা মৃত হাজী মোফাজ্জল হোসেন খলিফার ছেলে। ৪ ভাইয়ের মধ্যে তৃতীয় সে।
উজ্জ্বল জানান, শারীরিক প্রতিবন্ধী হওয়ায় ঘরে শুয়ে থাকা ছাড়া আমার আর কোনো উপায় নেই। প্রায় ১৫ বছর আগে বাবা মারা যান। এরপর মেঝোভাই মাহাবুবের সাথে একত্রে থাকতাম এবং বাবার রেখে যাওয়া সম্পদ থেকে যা আয় হতো তা দিয়ে চলতো সংসার। তবে হঠাৎই আমার ও আমার পরিবারের প্রতি মেঝো ভাইয়ের আচার আচরণ খারাপ দেখতে পাই। তাই মেঝো ভাইকে আমার ওয়ারিশী সম্পদ বুঝিয়ে দিতে বলি। এতেই কাল হলো আমার। আমাকে আলাদা করা হয়, তবে আমার সম্পদ বুঝিয়ে না দিয়ে উল্টো ৪২ লক্ষ টাকা পাবে বলে দাবী করে। ফলে স্ত্রী ও ছেলে মেয়ে নিয়ে অর্ধাহারে অনাহারে দিন কাটছে আমার। টাকার অভাবে ছেলেমেয়েদের পড়ালেখা বন্ধ হয়ে গেছে।
ভাই মাহাবুরের প্রতারণা থেকে বাঁচাতে ও পাওনা সম্পদ ফিরে পেতে সকলের সহযোগিতা চেয়েছেন উজ্জ্বল ও তার স্ত্রী সন্তানেরা।
এ ব্যাপারে উজ্জ্বলের ভাই মোবাইল ফোনে মাহাবুবের নিকট জানতে চাইলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি বিষয়টি এড়িয়ে যান।
লালমোহন থানার অফিসার ইনচার্জ মাহাবুব উল আলম বলেন, এ ধরনের কোনো অভিযোগ পায়নি। তবে ভুক্তভোগী অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত