অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপের পিচ আইপিএলের মতো হবে না, মনে করেন ওয়ার্নার

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩শে এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৬:১৬

remove_red_eye

৪৮৭

চলতি আসরের আইপিএলে বইছে রানের বন্যা। এই মৌসুমে এক ইনিংসে ২০০ রান তোলা হয়ে গেছে স্বাভাবিক ব্যাপার। এর কম রানের পুঁজি গড়লেই বিপদ। অর্থাৎ ম্যাচ জেতা কঠিন। এই মৌসুমে দুইবার আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড করেছে হায়দরাবাদ।

২০১৩ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর করা ২৬৩ রানের রেকর্ড ভেঙে গত ২৭ মার্চ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে আইপিএলের ইতিহাসের সর্বোচ্চ ২৭৭ রান তোলে হায়দারাবাদ। এরপর ১৫ এপ্রিল নিজেদের সেই রেকর্ডও ভেঙে দেয় ভারতের দক্ষিণ অঞ্চলের ফ্র্যাঞ্চাইজিটি। এবার বেঙ্গালুরুর বিপক্ষে ৩ উইকেটে ২৮৭ রান করে হায়দরাবাদ।

হায়দবাদের রেকর্ডগড়া দুই ইনিংসের মাঝে ২৭২ রানের একটি ইনিংস খেলে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ৩ এপ্রিল দিল্লি ক্যাপিটালসকে রানবন্যায় ভাসায় কলকাতা। এছাড়া আরেকটি ম্যাচে কলকাতার ২২৩ রান টপকে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ায় জয়ের রেকর্ড করে রাজস্থান রয়্যালস।

আইপিএলে এই রানবন্যা দেখে অনেকেই মনে করছেন আগামী ১ জুন থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও এবার রানের বন্যা বইবে। যা রীতিমত বাংলাদেশের জন্য আশঙ্কার। কারণ, বেশি রান তাড়ায় বাংলাদেশের জয়ের রেকর্ড খুবই কম। আবার টাইগার ক্রিকেটারদের প্রতিপক্ষের বোলারদের উপর তাণ্ডবলীলা চালিয়ে রান তুলতেও তেমন একটা দেখা যায় না।

সে হিসেবে বাংলাদেশকে কিছুটা হলেও আশার বাণী শুনিয়েছেন ডেভিড ওয়ার্নার। আইপিএলের মতো বিশ্বকাপের ম্যাচগুলো হাইস্কোরিং হবে না মনে করেন এই অস্ট্রেলিয়ান ব্যাটার। তার ধারণা, বিশ্বকাপের পিচগুলো ভারতের পিচের মতো এতটা ফ্ল্যাট নয়। ফলে এত বেশি রান উঠবে না।

এবারের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। আর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা আছে ওয়ার্নারের। সেই অভিজ্ঞতার আলোকে তিনি বলেন, ‘সেগুলো (পিচ) ধীরগতির হতে পারে এবং কিছুটা টার্নিং পিচ হবে। উইকেট কিছুটা নিচু এবং ধীরগতির হতে পারে।’

আর আইপিএলের পিচ সম্পর্কে ওয়ার্নার বলেন, ‘উইকেটগুলো খুব ভালো হয়েছে। খুবই ফ্ল্যাট, খুব কমপ্যাক্ট এবং খুব বেশি স্কোরিং। যখন আপনি ছোট বাউন্ডারি পাবেন, আপনি খুব বড় স্কোর দেখতে যাচ্ছেন।’

অস্ট্রেলিয়ান অভিজ্ঞ এই ব্যাটার আরও বলেন, ‘যদি উইকেট একটু টার্নিং হতো, তাহলে এত বেশি রান উঠতো না। এছাড়া বলের বার্ণিশটিও বেশিক্ষণ থাকে এবং তাই এটি চিবানো যায় না এবং খুব অল্প পরিমাণে টার্ন করে।’

সুত্র জাগো

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...