বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২শে এপ্রিল ২০২৪ রাত ০৮:২২
৪৭৩
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ফিল্মি স্টাইলে ভোলা জেলা শহরের ব্যস্ততম এলাকা নতুন বাজার থেকে প্রকাশ্য দিবালোকে এক ব্যক্তিকে তুলে নিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ব্যক্তির নাম জামাল হোসেন শামিম। তিনি লালমোহন উপজেলার চর ছকিনা গ্রামের আবুল কালামের ছেলে। পরে পুলিশ তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠিয়েছে। চিকিৎসকরা জানান, জামাল হোসেন এখন বিপদমুক্ত।
আহত জামাল হোসেন শামিম জানান, সোমবার দুপুর ১২ টার দিকে সাবেক স্ত্রীর দায়ের করা মামলায় হাজিরা দিয়ে তিনি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন। ভোলা জেলা শহরের নতুন বাজার এলকা থেকে ইলিশা লঞ্চ ঘাটে যাওয়ার জন্য অটোরিকশায় ওঠেন। এমন সময় অপরিচিত ৪/৫জন লোক এসে তাকে টেনে হিছরে নামিয়ে অপর একটি অটো রিকসায় তুলে বেদম মারধর করতে থাকে। মারধর করতে করতে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে হত্যার চেষ্টা করেন। এসময় জামাল হোসেন অনেক ডাক চিৎকার করলেও সন্ত্রাসীদের ভয়ে তাকে বাঁচাতে কেউ এগিয়ে আসেনি। এক পর্যায়ে রক্তাক্ত মুমূর্ষু জামাল হোসেনকে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায় অপহণকারীরা। পরে খবর পেয়ে পুলিশ দরগাহ রোড এলাকা থেকে তাকে উদ্ধার করে।
এ ঘটনায় আহত জামাল জানান, ২০২০ সালে পারিবারিক কলহে তার স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন। পরে স্ত্রী তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় জামালে বিরুদ্ধে স্ত্রীকে ১ লাখ ৮২ হাজার টাকা দেওয়ার রায় হয়। সেই অনুযায়ী জামাল ইতোমধ্যে স্ত্রীকে ১ লাখ ৪১ হাজার টাকা দিয়েছেন। এদিকে স্ত্রী জামালের বিরুদ্ধে আরও ৪ টি মামলা করেছেন। তারই একটি মামলায় হাজিরা দিয়ে কর্মস্থল ঢাকা যাওয়ার পথে স্ত্রীর ভাড়া করা সন্ত্রাসীরা জামালকে অপহরণ এবং হত্যার চেষ্টা করে।
ভোলা থানার ওসি মোঃ মনির হোসেন জানান, সংবাদ পেয়ে পুলিশ রাস্তার পাশে পড়ে থাকা অবস্থায় আহতকে তুলে হাসপাতালে পাঠিয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত