অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলার ইলিশায় দেরশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে এপ্রিল ২০২০ সকাল ১০:৫৪

remove_red_eye

১১৪০

বাংলার কন্ঠ প্রতিবেদক:: ভোলার ইলিশায় দেরশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে ইলিশা সমাজ কল্যাণ সেচ্ছাসেবী নামের একটি সংগঠন উক্ত ইউনিয়নের অসহায় দুস্ত প্রায় দেরশতাধিক পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করেন।
 
বিতরণকালে সংগঠনের সদস্যরা বলেন, ইলিশা সমাজ কল্যাণ সেচ্ছাসেবী সংগঠনটি একটি সামাজিক সংগঠন। এ সংগঠনের সকল সদস্য একত্রিত হয়ে সমঝোতা বঝায় রেখে কাজ করে চলছেন। এ সংগঠন সবসময় অসহায় দুস্ত মানুষের পাশে থেকে সেবা করে যাবেন এমন প্রতিশ্রুতি ব্যক্ত করেন সদস্যরা। 
 
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সমন্বয়কারী ও সংবাদকর্মী ইয়ামিন হাওলাদার, ইকবাল হোসেন রাজু, সোহাগ খলিফা, ইউসুফ সরদার, ওমর ফারুক, মিজানুর রহমানসহ অন্যান্য সদস্যরা।