বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২১শে এপ্রিল ২০২৪ রাত ১০:৫১
৪৭২
ভালো মানুষ কর্মে বেঁচে থাকেন : তোফায়েল আহমেদ
বাংলার কন্ঠ প্রতিবেদক : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সবেক মন্ত্রী ও ভোলা -১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ভালো মানুষ তাদের কর্মে বেঁচে থাকেন। মানুষ তাদের স্মরণ রাখেন। আওয়ামী লীগকে সংগঠিত করতে লাভু'র অবদান রয়েছে। ভোলায় রোববার দুপুরে জেলা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সিনিয়র আইনজীবী, পাবলিক প্রসিক্রিউটর (পিপি) এডভোকেট সৈয়দ আশরাফুল হোসেন লাভুর জানাজাকালে ঢাকা থেকে টেলিকনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য রাখেন তোফায়েল আহমেদ এমপি। এ সময় রাষ্ট্রিয় মর্যাদায় সম্মান জানানো হয় । সম্মান জানান জজকোর্টের বিচারক বৃন্দ, আইনজীবী ও মুক্তিযোদ্ধা সংসদ । পরে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য ভোলার প্রবীণ আইনজীবী, পিপি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সৈয়দ আশরাফ হোসেন লাভু( ৭৮ ) শনিবার সন্ধ্যায় ভোলা যোগীরঘোল সংলগ্ন তার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তার মৃত্যুতে পরিবার সহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে। পরিবার সূত্রে জানা যায়, এডভোকেট আশরাফ হোসেন লাভু দীর্ঘদিন লিভার সিরোসিস রোগে ভুগছিলেন।গত কয়েক সপ্তাহ যাবত এ সমস্যা তীব্র আকার ধারন করে।এমন পরিস্থিতিতে বেশ কিছুদিন যাবত তিনি শয্যাশয়ী ছিলেন। শনিবার সন্ধ্যায় নিজ বাড়িতে সবাইকে কাঁদিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ভোলা জেলা আওয়ামী লীগের একজন সক্রিয় নেতা ছিলেন।দীর্ঘদিন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি পদে দায়িত্ব পালন করে আসছিলেন। এদিকে পেশাগত দিক থেকে তিনি একজন দক্ষ আইনজীবী ছিলেন।দীর্ঘ দিন পিপি হিসেবে কাজ করেছেন। পেশাগত দিক ছাড়াও ব্যক্তিগত জীবনে তিনি খুব সৎ ও পরোপকারী ও সদালাপী ব্যক্তি ছিলেন।তার মৃত্যুর খবরে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল পেশার মানুষ মর্মাহত। পারিবারিক জীবনে ২ পুত্র ও ২ কন্যা সন্তানের পিতা ছিলেন তিনি। ভোলা আব্দুর রব মাধ্যমিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা সাফিয়া খাতুন তার স্ত্রী।
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত