লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২১শে এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৬:২২
৭৫৯
লালমোহন প্রতিনিধি : মাথায় সিলিং ফ্যান পড়ে ভোলার লালমোহনে চতুর্থ শ্রেণির ছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের আসলি গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের ইলেকট্রিশিয়ান মোঃ হোসেনের একমাত্র মেয়ে সামিয়া আক্তার নিজ বাড়িতে শয়নকক্ষে বিশ্রাম নিতে গেলে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় স্কুল ছাত্রী সামিয়া আক্তারকে প্রথমে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ভোলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে অবস্থার উন্নতি না হওয়ায় এম্বুলেন্সযোগে ঢাকা নেওয়ার পথে রাতে মারা যায় সামিয়া। রবিবার সকাল ৯টায় শিশু সামিয়ার মরদেহ নিজ বাড়িতে নিয়ে আসা হয়। এসময় স্বজনদের কান্নায় হৃদয়বিদারক হয়ে ওঠে হোসেনের বাড়ি। সামিয়ার বাবা হোসেন ও মা একমাত্র সন্তানকে হারিয়ে মূর্চা যাচ্ছেন বারবার।
সামিয়া বাড়ির পাশেই আসলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণির ছাত্রী ছিল। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম জানান, শনিবার দুপুর ১টার দিকে নিজ ঘরে খাটের উপর শুয়ে থাকে সামিয়া। এসময় হঠাৎ তার মাথার উপর সিলিং ফ্যান পড়ে এ দুর্ঘটনা ঘটে। ফ্যানের জয়েন্ট পুরনো হয়ে যাওয়ায় তা খুলে গেছে বলে তিনি জানান।
লালমোহন থানার অফিসার ইনচার্জ এসএম মাহবুব-উল-আলম জানান, এবিষয়ে কেউ জানায়নি।
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত