অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

তজুমদ্দিনে প্রেমিকের সাথে ঘুরতে এসে আত্মীয়ের বাড়িতে কিশোরীর আত্মহত্যা

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২১শে এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৬:২০

remove_red_eye

৪৮৬

তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে বিয়ের দাবী না মেনে প্রেমিক পালিয়ে যাওয়ায় আত্মীয়ের বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে কিশোরী। পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে পোস্ট মর্টেমের জন্য ভোলা মর্গে প্রেরন করেন।
 
রবিবার সকালে উপজেলা চাঁদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কেয়ামূল্লাহ গ্রামে হাজী মঞ্জুরুল আলমের ঘরে এই ঘটনা ঘটে। গলায় ফাঁস দেয়া কিশোরীর নাম লিজা আক্তার, সে চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের দক্ষিণ ফ্যাসন গ্রামের ইয়াসিনের মেয়ে। শুক্রবার সন্ধ্যায় লালমোহন উপজেলার ধলীগৌর নগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের করিমগঞ্জ গ্রামের আলাউদ্দিনের ছেলে মোঃ সিয়াম (২১) এর সাথে তজুমদ্দিনে ঘুরতে আসে।
 
তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ আনোয়ারুল হক জানান, শুক্রবার সন্ধ্যায় স্লুইসগেট এলাকায় ছেলে মেয়ের সাথে স্থানীয় লোকজনের হট্টগোল বাঁধে। এসময় পুলিশ ছেলে মেয়েকে উদ্ধার করে থানা নিয়ে আসে। পরে উভয়কে আত্মীয়ের জিম্মায় দেয়া হয়। জানাগেছে মেয়ে বিয়ের দাবী করলে ছেলে পালিয়ে গেলে অভিমান করে মেয়েটি হাজী মঞ্জুরুল আলমের বাসায় বসে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে থানায় আনা হয়েছে।

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...