অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৬:১৫

remove_red_eye

৪৭৪

চরফ্যাশন প্রতিনিধি : প্রাণিসম্পদে ভরব দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে চরফ্যাশন উপজেলায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী -২০২৪ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে ও প্রাণিসম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
গতকাল বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলা প্রাণিসম্পদ অফিস সংলগ্ন মাঠে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পৌরসভার মেয়র এম মোরশেদ এর সভাপতিত্বে ও উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা.রহমত উল্লাহর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন,বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা ডেইরি ফার্ম এসোসিয়েশনের সভাপতি জাহিদুল ইসলাম সৌরভ,উপজেলা খাদ্য কর্মকর্তা সিদ্দিক,সিপিপি কর্মকর্তা মেসবাহ,স্থানীয় কাউন্সিলর গিয়াস উদ্দিনসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি,সাংবাদিক,শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধিসহ মাঠপর্যায়ের প্রাণিসম্পদ উপ-সহকারী কর্মকর্তা ও প্রদর্শনে অংশগ্রহণকারিরা উপস্থিত ছিলেন। বেলা ১১টায় অতিথিরা বিভিন্ন প্রদর্শনী স্টল পরিদর্শন করে অনুষ্ঠান উদ্বোধন করেন।
এসময় বক্তারা বলেন, খামারিদের সংশ্লিষ্ট দপ্তরের সহযোগীতায় ব্যাংক ঋণ দেয়া হলে উদ্যোক্তারা এগিয়ে আসবেন। একই সাথে এ প্রদর্শনী দ্বারা নতুন নতুন গবাদিপশু পাখির খামার এবং কর্মসংস্থানের সৃষ্টি হবে বলে তরুণ প্রজন্মের শিক্ষিত বেকার যুবকদের গবাদিপশু পাখি পালনে এগিয়ে আসার আহবান জানান তারা।
দুপুরে গবাদিপশু পাখি প্রদর্শনে অংশগ্রহণকারী খামারিদের মধ্যে পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে সমাপনী অনুষ্ঠান শেষ করা হয়।

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

আরও...