অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে মুজিবনগর দিবস পালন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই এপ্রিল ২০২৪ বিকাল ০৩:৫৫

remove_red_eye

৩৭৭

কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনে বুধবার (১৭ এপ্রিল) যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণের দিন মুজিবনগর দিবস পালন করা হয়েছে। এদিন জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং মুজিব চিরঞ্জীবী মঞ্চে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশের উপ-হাইকমিশনের কর্মকর্তারা।

এরপর রিয়াজুল ইসলাম কাউন্সিলর (শিক্ষা ও ক্রিয়া) এবং এএসএম আলমাস হোসেন কাউন্সিলর বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেরিত বাণী পাঠ করে শোনান।

পরবর্তীতে বাংলাদেশ গ্যালারিতে আয়োজিত অনুষ্ঠানে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। মুজিবনগর দিবস নিয়ে আলোচনা করেন বিশিষ্ট সাংবাদিক সুখরঞ্জন দাশগুপ্ত। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথ তলায় ঐতিহাসিক শপথ অনুষ্ঠানের সংবাদ সংগ্রহের প্রত্যক্ষ অভিজ্ঞতা বিস্তারিত তুলে ধরেন সুখরঞ্জন দাশগুপ্ত। তিনি বলেন, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো থেমে নেই। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি।

এরপর সমাপনী বক্তব্যে উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াস বঙ্গবন্ধু স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, বঙ্গবন্ধু শেষ মুহূর্ত পর্যন্ত গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের চেষ্টা করেছিলেন। বঙ্গবন্ধু দিক নির্দেশনা মূলক নেতৃত্বের কারণে জাতীয় চার নেতা নিশ্চিত করেছিলেন যে বাংলাদেশের সরকার আন্তর্জাতিক গণমাধ্যমের উপস্থিতিতে বাংলাদেশের মাটিতেই শপথ নেবে।

১৯৭১ সালের ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগরে বাংলাদেশ সরকারের শপথ গ্রহণের কারণে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ সরকারের পক্ষে সমর্থন আদায় সহজ হয়েছিল।

উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াস বর্তমান অভাবনীয় উন্নতির উদাহরণ দিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হয়ে এগিয়ে চলছে। যা একসময় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় রূপ নেবে। উপ-কমিশনার আন্দালিব ইলিয়াস এ লক্ষ্য পুরনে অংশ নিতে সবাইকে আহ্বান জানান।

পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন কলকাতাস্থ উপ-হাইকমিশনের দ্বিতীয় সচিব (রাজনৈতিক) মারেফাত তারিকুল ইসলাম। সর্বশেষ বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...