অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় পাঁচ টাকার টিকিট ১০ টাকা রাখায় জরিমানা ৩০ হাজার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৭:৫২

remove_red_eye

৩৫০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাটে যাত্রীদের কাছ থেকে পাঁচ টাকার ঘাট টিকিটমূল্য ১০ টাকা নেওয়ায় ইজারাদারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ইলিশা ঘাটে অভিযান চালানো হয়। এ সময় এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক।  
 
জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, সকালের দিকে ইলিশা লঞ্চঘাটে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।
 
এ সময় লঞ্চগুলোতে অতিরিক্ত যাত্রীবোঝাই, সি সার্ভে সনদ, মাস্টারদের পোশাক, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, লাইফ জ্যাকেট, পরিবেশ দূষণ ইত্যাদি বিষয় মনিটরিং করা হয়। এ ছাড়া মেঘনা নদীর ডেঞ্জার জোনে ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সি-সার্ভে সনদবিহীন নৌযান চলাচল না করার ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হয়।
এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে যাত্রীদের কাছ থেকে ৫ টাকার ঘাট টিকিটের পরিবর্তে ১০ টাকার টিকিট ছাপিয়ে অতিরিক্ত অর্থ আদায় করার ইজারাদার সোহরাওয়ার্দী মাস্টারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৪০ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...