অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৭ই অক্টোবর ২০২৬ | ২২শে আশ্বিন ১৪৩৩

গ্রিন লাইন ওয়াটার বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৬০০ যাত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই এপ্রিল ২০২৪ বিকাল ০৪:১৬

remove_red_eye

৩০২

ভোলা-ঢাকা রুটে চলাচলকারী গ্রিন লাইন ওয়াটার বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের খবর পাওয়ায় যায়নি।

তবে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে তারা লঞ্চটিকে তীরে ফেরানোর অনুরোধ করেন। তবে কর্তৃপক্ষ সেটি না করে ঝুঁকি নিয়ে ভোলায় ফিরে আসেন।  রোববার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে ৬০০ যাত্রী নিয়ে  ঢাকার সদর ঘাট থেকে ভোলার উদ্দেশে ছেড়ে আসে গ্রীন লাইন।

বেলা সাড়ে ১১টার দিকে মেঘনার চাঁদপুর পয়েন্টে এসে হঠাৎ করেই এসিতে আগুন লেগে যায়। তবে বিষয়টি টের পেয়ে কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনে।  তবে লঞ্চের ব্যবস্থাপক অলিল্লাহ দাবি করেন,  সাইলেন্সার গরম হয়ে ধোঁয়া বের হয়েছে আগুন লাগার ঘটনা ঘটেনি।

এদিকে খবর পেয়ে ভোলার জেলা প্রশাসনের একটি টিম ইলিশা ঘাটে এসে গ্রীন লাইন কর্তৃপক্ষকে সর্তক করেছে।   নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হুসাইন বলেন, ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে সেজন্য তাদের সতর্ক করে দেওয়া হয়েছে।  অল্পের জন্য ঈদে ঘরে ফেরা ৬০০ যাত্রী প্রাণে রক্ষা পেলেন। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

একনেকে সৌরবিদ্যুৎকেন্দ্রসহ ১৩ প্রকল্প অনুমোদন

একনেকে সৌরবিদ্যুৎকেন্দ্রসহ ১৩ প্রকল্প অনুমোদন

বিনিয়োগ আকর্ষণে সরকারের ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলারের বিনিয়োগ

বিনিয়োগ আকর্ষণে সরকারের ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলারের বিনিয়োগ

মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য : রাষ্ট্রপতি

মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য : রাষ্ট্রপতি

শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : ড. মঈন খান

শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : ড. মঈন খান

নিষিদ্ধ দলের কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না: ডিবিপ্রধান

নিষিদ্ধ দলের কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না: ডিবিপ্রধান

পথশিশু ও ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: ডা. জাহিদ

পথশিশু ও ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: ডা. জাহিদ

রসায়নে নোবেল পেলেন অঁরি কাগান ও কেনসো সোয়াই

রসায়নে নোবেল পেলেন অঁরি কাগান ও কেনসো সোয়াই

৭ নভেম্বর সরকারি ছুটি, প্রজ্ঞাপন জারি

৭ নভেম্বর সরকারি ছুটি, প্রজ্ঞাপন জারি

আজ মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় মাছধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

আজ মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় মাছধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

ভোলায় ২টি কাভার্ড ভ্যান থেকে ৮৮ ব্যারেল সোয়াবিন তেল আটক

ভোলায় ২টি কাভার্ড ভ্যান থেকে ৮৮ ব্যারেল সোয়াবিন তেল আটক

আরও...