অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

স্বাধীনতা চিকিৎসক পরিষদের ভোলা জেলা শাখার কমিটি গঠন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই এপ্রিল ২০২৪ বিকাল ০৩:৫৫

remove_red_eye

৫২৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক : আওয়ামী লীগ সমর্থিত দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের বৃহৎ সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ভোলা জেলার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (৬ এপ্রিল) এ কমিটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন, নতুন কমিটির সাংগঠনিকর সম্পাদক ডা. গোলাম রাব্বি চৌধুরী স্বাক্ষর।
স্বাচিপের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. মো. জামাল উদ্দিন চৌধুরী এবং মহাসচিব অধ্যাপক ডা. মো. কামরুল হাসান মিলন স্বাক্ষরিত ২৬ সদস্য বিশিষ্ট ভোলা জেলা শাখা কমিটি অনুমোদন প্রদান করেছে। নতুন এই কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন ডাক্তার এটিএম মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ডাক্তার নিত্যনন্দন চৌধুরী। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি ডাক্তার শাহ আলম শরীফ, ডা. রথীন্দ্রনাথ মজুমদার, কোষাধ্যক্ষ ডাক্তার আব্দুর রব, যুগ্ম-সম্পাদক ডাক্তার মেহেদী হাসান বিপ্লব, ডাক্তার আনিসুর রহমান পলাশ, সাংগঠনিকর সম্পাদক ডা. গোলাম রাব্বি চৌধুরী স্বাক্ষর, দপ্তর সম্পাদক ডাক্তার রেজওয়ানুল আলম সোহেল, প্রচার সম্পাদক ডাক্তার নাঈমুল হাসনাত নাঈম, বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডাক্তার কবীর সোহেল, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান শামীম, সমাজকল্যাণ সম্পাদক ডাক্তার আবুল মজিদ শাকিল, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক ডাক্তার ছাইদুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ডাক্তার মোহাম্মদ সালমান হৃদয়।
এছাড়াও সদস্যরা হলেন, ডাক্তার মোহাম্মদ গোলাম রহমান, ডাক্তার মোঃ মনিরুজ্জামান, ডাক্তার লাবণ্য প্রভা দে, ডাক্তার জেসি রায়, ডাক্তার জয়ন্ত সাহা, ডাক্তার জান্নাত-ই আলম, ডাক্তার আমেনা রহমান ইমু, ডাক্তার অমিত কর্মকার, ডাক্তার ফারজানা খান জুটি, ডাক্তার আশরাফুজ্জামান শুভ, ডাক্তার ফামিদ খান সাকিব।
নতুন কমিটি ঘোষণা দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক  ডা. গোলাম রাব্বি চৌধুরী স্বাক্ষর বলেন, মুক্তিযোদ্ধার চেতনার সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ স্বাস্থ্য সেবায় বর্তমান সরকারের মিশন ও ভিশন নিয়ে কাজ করবে। সাধারণ মানুষের দোড়গোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেবে নতুন কমিটি।
কমিটির সভাপতি ডাক্তার এটিএম মিজানুর রহমান বলেন, এ কমিটি চিকিৎসক ও চিকিৎসা সেবা উন্নয়নে কাজ করবে। এই দুই ক্ষেত্রে সব সমস্যা সমাধানে লক্ষ্য থাকবে নতুন কমিটির।
এদিকে নতুন কমিটির নাম ঘোষণায় বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির সকল সদস্যকে অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে।

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

আরও...