অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ভোলায় জেলেদের চাল বিতরণে অনিয়মের দায়ে ইউপির চেয়ারম্যান অপসারণ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে এপ্রিল ২০২০ রাত ১০:৩২

remove_red_eye

৭৪২

বাংরার কন্ঠ প্রতিবেদক::  জেলেদের ভিজিএফ চাল বিতরণে অনিয়মের দায়ে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের বহুল আলোচিত চেয়ারম্যান মিজানুর রহমান ওরফে মিজান খাঁকে দায়িত্ব থেকে সাময়িকভাবে অপসারণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে অপসারণ করেছে। ভোলার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ পরিচালক মাহমুদুর রহমান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকতা মো: মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত মাসের ২৩ তারিখে ওই চেয়ারম্যানের বিরুদ্ধে টেন্ডার বিহীন সরকারি গাছ কেটে অর্থ আতœসাৎসহ বিভিন্ন অন্যায় অনিয়মের অভিযোগ তুলে ইউনিয়ন পরিষদের ১০ জন নির্বাচিত সদস্য তার বিরুদ্ধে লিখিতভাবে   অনাস্থা দিয়েছিল। অভিযোগ লিপিতে তারা উল্লেখ করেন, চেয়ারম্যান মিজানুর রহমান কোন কিছুর তোয়াক্কা না করে  ইউনিয়নে পরিষদের সরকারি গাছ টেন্ডার ছাড়া কেটে ২ লাখ টাকা আতœসাৎ করেছেন। তিনি বয়স্ক, বিধাব, স্বামী পরিত্যাক্তা, পঙ্গু ভাতাসহ নামে বেনামে মাতৃত্বকালীন ভাতা, ভিজিএফ কার্ডও টাকার বিনিময় বিক্রি করেন। এমনকি আশ্রায়ন প্রকল্পের ঘর সরকারিভাবে অনুমোদনের আগেই তিনি বিভিন্ন লোকের কাছ থেকে টাকা নিয়ে ঘর বরাদ্দ দিয়েছেন। সর্বশেষ জেলেদের জন্য বরাদ্ধকৃত ২৪ টন চাল বিতরণে অনিয়ম এবং আতœসাৎ করার অভিযোগ করেছিলেন রাজাপুর  ইউনিয়ন পরিষদের মেম্বারগণ। ওই অভিযোগ তদন্তে চেয়ারম্যান মিজানুর রহমানের বিরুদ্ধে  প্রাথমিকভাবে প্রমাণ পাওয়ায় তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানা গেছে।

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

আরও...