অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

দুর্যোগ মোকাবেলায় আমাদের সর্ব্বোচ গুরুত্ব দিতে হবে :ভোলা জেলা প্রশাসক

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা এপ্রিল ২০২৪ রাত ১১:৪৯

remove_red_eye

৩৬১

দুর্যোগে জরুরি  প্রস্তুতি বিষয়ক কর্মশালা

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে জরুরী প্রস্তুতি এবং সাড়া দান বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। বুধবার ৩ এপ্রিল ভোলা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ইউনিসেফ বরিশাল বিভাগ আঞ্চলিক কার্যালয় এর সহযোগিতায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ৪০ জন সদস্য এতে অংশগ্রহণ করে। সকালে কর্মশালা আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান।
এসময় তিনি বলেন,দুর্যোগ প্রবন এলাকার মধ্যে ভোলা অন্যতম। এই জেলায় প্রতিবছর ঘূর্ণিঝড়,জলোচ্ছ¡াস, নদী ভাঙ্গনের মত নানা প্রাকৃতিক  দুর্যোগের শিকার হয় এই জেলার মানুষ। তার উপর নতুন করে যুক্ত হয়েছে জলবায়ু পরিবর্তন জনিত নানা সমস্যা। এর ফলে নানা ধরনের দুর্যোগ বৃদ্ধি পাচ্ছে প্রতি বছর।  সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে নারী ও  শিশুদের জীবন। তাই দুর্যোগের ঝুঁকি কমানোর লক্ষ্যে  আমাদের সচেতনতা ও সামর্থ্যে বৃদ্ধি করতে হবে।
এ সময় তিনি আরো বলেন, যে জনগোষ্ঠীর সামর্থ্য যত বেশি। দুর্যোগে সে জনগোষ্ঠীর জীবন ও সম্পদ ক্ষতি তত কম হয। দুর্যোগ  মোকাবেলায় আমাদের সচেতনতা ও সামর্থ্য বাড়াতে হবে। প্রাকৃতিক দুর্যোগ হয়তো প্রতিরোধ করতে পারবো না কিন্তু তা মোকাবেলায় আমাদের সামর্থ্য বৃদ্ধি করে জীবন ও সম্পদের ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে পারবো।
জেলা প্রশাসক আরো বলেন, দুর্যোগ মোকাবেলায় আমাদের সর্ব্বোচ গুরুত্ব দিতে হবে।দুর্যোগ প্রস্তুতির জন্য শুধুমাত্র দুর্যোগ কালীন সময়ে সচেতন হলে চলবেনা। সারা বছরই দুর্যোগের ঝুঁকিহ্রাস করতে  সকলকে কাজ করতে হবে। এসময় তিনি বলেন,নারীও শিশুদের আগামী দিনে দুর্যোগের ক্ষতির হাত থেকে রক্ষার জন্য নানা ধরনের কৌশল শিখানোর জন্য আহবান জানান।
কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইউনিসেফ বরিশাল ডিভিশনের চিফ ফিল্ড অফিসার আনোয়ার হোসেন।
এসময় আলোচনায় অংশ নেয় ভোলা জেলার সিভিল সার্জন ডা. কে এম শফিকুজ্জামান,অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহা,অতিরিক্ত পুলিশ সুপার মামুন উর রশিদ,জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসাইন,ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোঃ শফিকুল ইসলাম,ভোলা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক বাংলার কণ্ঠের সম্পাদক  এম হাবিবুর রহমান, ভোলা জেলা সিপিপির উপ-পরিচালক মোঃ আব্দুর রশিদ,ভোলা জেলার রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি আজিজুল  ইসলাম,চ্যানেল ২৪ ভোলা জেলার প্রতিনিধি  ও তরুণ সংগঠক আদিল হোসেন তপু প্রমুখ।

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

আরও...