অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ১ হাজার ৭শ হতদরিদ্র পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে এপ্রিল ২০২০ রাত ১০:২১

remove_red_eye

৮২১

বাংলার কন্ঠ প্রতিবেদক:: ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব মোল্লার নিজস্ব অর্থায়নে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইউনিয়নের ১ হাজার ৭শ হতদরিদ্র পরিবারের মাঝে ছোলা বুট, ডাল, চিরা, পিয়াজ, আলু বিতরন করা হয়েছে।

এসব ত্রান সামগ্রী বিতরন করেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান মিজান। এসময় বাপ্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা সহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।