বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৮শে মার্চ ২০২৪ বিকাল ০৪:৩০
৩৩৬
মলয় দে : ভোলার মেঘনা ও তেতুঁলিয়া নদীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ ধরে বিক্রি করার জন্য পাচার করার পথে বিপুল পরিমাণ মাছ জব্দ করা হয়েছে। সোমবার ২৫ মার্চ রাতে কোস্টগার্ড পৃথক ২ টি অভিযান চালিয়ে ভোলা থেকে ঢাকাগামী ৩টি লঞ্চ থেকে ১৪ হাজার কেজি ইলিশ, চিংড়ি সহ বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করে।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ বিএন এইচ এমএম হারন অর রশিদ সাংবাদিকদের জানান,গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলা হাজির হাট সংলগ্ন তেঁতুলিয়া নদীতে ভোলা থেকে ছেড়ে আসা লঞ্চ রাসেল-৫, এমভি জাহিদ ও মেঘনা নদীতে ভোলা থেকে ছেড়ে যাওয়া কার্ণিভাল ক্রুজ লঞ্চে অভিযান পরিচালনা করে কোস্টগার্ডের সদস্যরা।এসময় ওই লঞ্চগুলো থেকে ১৪ হাজার কেজি ইলিশ,চিংড়িসহ ও বিভিন্ন ধরনের মাছ জব্দ করা হয়।পরে জব্দকৃত মাছ সদর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোঃ নিজাম এর সাথে সমন্বয় করে গরীব, অসহায় ও দুস্থদের মাঝে বিতরন করা হয়।তবে এ ঘটনায় মাছের প্রকৃত মালিক চিহ্নিত করতে না পাড়ায় কাউকে আটক করা সম্ভব হয় নি।
উল্লেখ্য, ইলিশসহ মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষে ১ মার্চ থেকে ২ মাস ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকায় মাছের অভয়াশ্রমে সকল ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত