অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় পত্রিকার হকারদের পাশে যুগান্তর স্বজন সমাবেশ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে এপ্রিল ২০২০ সন্ধ্যা ০৭:০৮

remove_red_eye

৭৬৮

বাংলার কন্ঠ প্রতিবেদক::  দেশ ব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারনে ভোলায় কর্মহীন হয়ে পরা পত্রিকার হকারদের পাশে দাঁড়িয়েছে যুগান্তর স্বজন সমাবেশ। বুধবার সকালে শহরের বিএভিএস রোড এলাকায় ভোলার প্রায় দেড় শতাধিক পত্রিকার হকার ও কর্মহীন শ্রমজীবীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, ছোলা, আটা, সোয়াবিন, পেঁয়াজ।
 
দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার এম হেলাল উদ্দিনের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিরতণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ভোলা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. নজরুল ইসলাম গোলদার।
 
অনুষ্ঠানে বক্তারা দেশের করোনা পরিস্থিতিতে কর্মহীনদের সহযোগিতায় সরকারের পাশাপাশি যুগান্তর স্বজন সমাবেশ এগিয়ে আশায় তাদেরকে ধন্যবাদ জানান।
 
এসময় তালহা তালুকদার বাঁধনের উপস্থাপনায় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন সাংবাদিক নাছির লিটন, মশিউর রহমান পিংকু, জুয়েল সাহা বিকাশ প্রমূখ।