অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

দৌলতখানে মহান স্বাধীনতা দিবস পালন

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২৬শে মার্চ ২০২৪ বিকাল ০৫:০৭

remove_red_eye

৩৯৯

দৌলতখান প্রতিনিধি: ভোলার দৌলতখানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে পালিত হয়েছ। দৌলতখান  সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নানা আয়োজনে দৌলতখান উপজেলা প্রশাসন  অনুষ্ঠানের আয়োজন করে। মাঠে বিভিন্ন প্রতিষ্ঠানের বর্ণিল কুচকাওয়াজ পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম খান,  উপজেলা নির্বাহী অফিসার পাঠান  মোহাম্মদ সাইদুজ্জামান, ওসি সত্য রঞ্জন খাসকেল। পবিত্র কোরআন  তেলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন, আনুষ্ঠানিকভাবে  জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে  অনুষ্ঠানের  সূচনা করা হয।  উপজেলা চেয়ারম্যান মঞ্জুর  আলম খান, উপজেলা নির্বাহী অফিসার পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান, দৌলতখান থানা অফিসার ইনচার্জ সত্য রঞ্জন খাসকেল মঞ্চে উপস্থিত থেকে পুলিশ,  আনসার, ফায়ার সার্ভিস ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন। মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধা বিষয়ক শরীরচর্চা প্রদর্শন করে। পরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা  পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা ও  সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান, ওসি সত্য রঞ্জন খাসকেল, মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াজেদ কবির,  সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রাজ্জাক শশী প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাখাওয়াত হোসেন সোহাগ।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...