অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

কিয়েভে রাশিয়ার হামলা, বিভিন্ন স্থানে বিস্ফোরণ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে মার্চ ২০২৪ বিকাল ০৩:০২

remove_red_eye

৪৩২

ইউক্রেনের রাজধানী কিয়েভে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রাশিয়া বিমান হামলা চালানোয় সতর্কতা জারি করেছে ইউক্রেন। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এদিকে পোল্যান্ড জানিয়েছে, ইউক্রেনের সীমান্তবর্তী অঞ্চল লভিভকে লক্ষ্য করে রাশিয়া হামলা চালানোর পর পোল্যান্ডের আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করতে তারাও তাদের বিমানবাহিনীকে সক্রিয় করেছে।

স্থানীয় সময় রোববার (২৪ মার্চ) ভোর ৫টার দিকে কিয়েভে হামলা চালায় রাশিয়া। ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হামলা প্রতিহত করতে কাজ করে যাচ্ছে।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকো বলেন, রাশিয়ার ডজনখানেক মিসাইল দিয়ে হামলা চালানো হয়েছে। তবে সামরিক বাহিনী রাজধানী কিয়েভ এবং এর আশেপাশে আঘাত হানা ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে।

টেলিগ্রামে এক পোস্টে তিনি বলেন, এসব হামলা থেকে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

লভিভের মেয়র অ্যান্ড্রি স্যাডোভি এক টেলিগ্রাম পোস্টে বলেন, সরাসরি ওই শহরে কোনো ড্রোন আঘাত হানতে পারেনি। তিনি বলেন, ওই অঞ্চল লক্ষ্য করে প্রায় ২০টি ক্ষেপণাস্ত্র এবং সাতটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে।

ইউক্রেন এর আগে দেশব্যাপী সতর্কতা জারি করে রাশিয়ার কৌশলগত বোমারু বিমান থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়ে সতর্ক করেছিল। অপরদিকে পোল্যান্ডের সশস্ত্র বাহিনীর অপারেশনাল কমান্ড (আরএসজেড) জানিয়েছে, পোলিশ এবং এর মিত্র যুদ্ধবিমানগুলো সক্রিয় রয়েছে।

এর আগে গত শুক্রবারও রাশিয়া কয়েক ডজন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এতে ইউক্রেনের একটি বাঁধ ক্ষতিগ্রস্ত করেছে এবং ১০ লাখ ইউক্রেনীয় বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েন। তবে রোববারের হামলা সম্পর্কে মস্কো এখনও কোনো মন্তব্য করেনি।

এর আগে রাশিয়ার সামারা অঞ্চলের একটি তেল শোধনাগারে ড্রোন হামলা চালানো হয়। এতে সেখানে আগুন ছড়িয়ে পড়েছে। গভর্নর দিমিত্রি আজারভ টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে বলেন, আঞ্চলিক তেল শোধনাগারে বেশ কয়েকটি ড্রোন হামলা হয়েছে।

তিনি বলেন, হামলার ঘটনায় কুইভিশেভ তেল শোধনাগারে আগুন ছড়িয়ে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রাশিয়ার সামারা অঞ্চলের বড় তেল শোধনাগার এটি। যেটি পরিচালনার দায়িত্বে রয়েছে রোসনেফ্ট। বছরে সাত মিলিয়ন টন তেল উৎপাদন করতে পারে এটি।

তবে রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে অধিকাংশ ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে। সম্প্রতি রাশিয়ার অভ্যন্তরে হামলা জোরদার করেছে ইউক্রেন। এতে রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধের তীব্রতা বেড়েছে।

সুত্র জাগো

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...