অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা অনির্দিষ্টকালের জন্য বাড়িয়েছে ভারত

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩শে মার্চ ২০২৪ বিকাল ০৪:২১

remove_red_eye

৩৯০

পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা অনির্দিষ্টকালের জন্য বাড়িয়েছে ভারত। লোকসভা নির্বাচন সামনে রেখে দেশটির সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। দিল্লির এই সিদ্ধান্তে বিশ্বের অনেক দেশেই পেঁয়াজের দাম বেড়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

গত ডিসেম্বরে অভ্যন্তরীণ দাম নিয়ন্ত্রণে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে ভারত সরকার। ৩১ মার্চ নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

কিন্তু দেশটির সরকার শুক্রবার (২২ মার্চ) রাতে এক আদেশ জারির মাধ্যমে জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পেঁয়াজ রপ্তানি বন্ধ থাকবে।

পরিচয় প্রকাশে অনিচ্ছুক একটি রপ্তানি কোম্পানির কর্মকর্তা বলেন, নতুন মৌসুমে সরবরাহ বাড়ার মধ্যেই এ সিদ্ধান্ত একেবারেই অপ্রয়োজনীয়।

ভারতের মহারাষ্ট্রে সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদন করা হয়। রাজ্যটিতে গত ডিসেম্বরে প্রতি ১০০ কেজি পেঁয়াজের দাম ছিল চার হাজার পাঁচশ রুপি, যা এখন কমে এক হাজার দুইশ রুপিতে দাঁড়িয়েছে।

পরিচয় প্রকাশে অনিচ্ছুক একটি রপ্তানি কোম্পানির কর্মকর্তা বলেন, নতুন মৌসুমে সরবরাহ বাড়ার মধ্যেই এ সিদ্ধান্ত একেবারেই অপ্রয়োজনীয়।

ভারতের মহারাষ্ট্রে সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদন হয়। রাজ্যটিতে গত ডিসেম্বরে প্রতি ১০০ কেজি পেঁয়াজের দাম ছিল চার হাজার পাঁচশ রুপি, যা এখন কমে এক হাজার দুইশ রুপিতে দাঁড়িয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো নির্বাচিত হতে মরিয়া। আগামী ১৯ এপ্রিল দেশটিতে লোকসভা নির্বাচন শুরু হবে।

ভারতের নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ, মালয়েশিয়া, নেপাল ও আমিরাতে পেঁয়াজের দাম বেড়েছে। কারণ এসব দেশ অভ্যন্তরীণ ঘাটতি মেটাতে ভারতের পেঁয়াজের ওপর নির্ভরশীল।

৩১ মার্চ ২০২৩ শেষ হওয়া অর্থবছরে ভারত রেকর্ড ২ দশমিক ৫ মিলিয়ন টন পেঁয়াজ রপ্তানি করে।

সুত্র জাগো

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...