বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২২শে মার্চ ২০২৪ বিকাল ০৩:৫৮
৪৩৬
সম্প্রতি ভারতজুড়ে কার্যকর হয়েছে বিতর্কিত নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ)। এবার সেই সিএএ আতঙ্কে আত্মঘাতী হওয়ার অভিযোগ উঠলো খোদ কলকাতায়। এই অভিযোগ করেছে মৃতের পরিবার।
কলকাতার নেতাজি নগরের বাসিন্দা দেবাশীষ সেনগুপ্ত ৩১ বছরের যুবক। সম্প্রতি তিনি তার মামার বাড়ি সুভাষগ্ৰামে আত্মঘাতী হন। পরিবারের দাবি, সিএএ আতঙ্কেই আত্মঘাতী হয়েছেন দেবাশীষ। এ ঘটনায় নেতাজিনগর থানায় এফআইআর দায়ের করেছেন মৃতের বাবা।
দেবাশীষ সেনগুপ্তের মামার অভিযোগ, দেশে সিএএ কার্যকর হওয়ার পর থেকেই আতঙ্কে ভুগছিলেন দেবাশীষ। পরিবারের লোকদের বারবার বলছিলেন, যদি তাকে দেশ থেকে বের করে দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়, তবে তিনি কী করবেন। এই আতঙ্কের কথা দেবাশীষ তার পরিবারের সবাইকে জানিয়েছিলেন। এরপর গত ১৯ মার্চ তিনি সুভাষগ্রামে মামার বাড়িতে যান। গত বুধবার (২০ মার্চ) সেখানে ঘর থেকে দেবাশীষের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
দেবাশীষের মাসি বলেন, সিএএ যেদন থেকে কার্যকর হয়েছে, ও বলতো, মাসি, যদি আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেয়। আমার বার্থ সার্টিফিকেট নেই। আমার বাবা যে বাংলাদেশ থেকে এসেছিল, আবার যদি সেখানেই পাঠিয়ে দেয়। কিন্তু আমি বলতাম, তোর তো সব কাগজ রয়েছে। তোকে কেউ তাড়াবে না। তারপরও সে শুনতো না।
তিনি আরও বলেন, দেবাশীষের জন্ম হয়েছিল হাজরার চিত্তরঞ্জন মেডিকেল কলেজে ১৯৮৫ সালে। তবে আধার কার্ডে তার ঠিকানায় ভুল ছিল।
দেবাশীষের মানসিক চিকিৎসা করানো হয়েছিল। বেশ কিছুদিন সুস্থ থাকার পর হঠাৎই করে এই ঘটনা ঘটিয়ে বসেন তিনি।
দেবাশীষ সেনগুপ্তর দেহ উদ্ধার করে কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনার পেছনে অন্য কোন কারণ রয়েছে কি না জানার জন্য তদন্ত নেমেছে পুলিশ।
সুত্র জাগো
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত