বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯শে মার্চ ২০২৪ রাত ১০:৫৬
৫৯৫
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলার পশ্চিম চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাশ চলাকালিন মঙ্গলবার ২৭ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। একের পর এক তাদেরকে দ্রুত ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময় অভিভাবকরা আতংকিত হয়ে পড়ে। তবে প্রাথমিক চিকিৎসার পর সবাই ঝুকিমুক্ত বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। কলমের আঘাতে এক শিক্ষার্থীর শরীর থেকে রক্ত বের হতে দেখে আতঙ্ক ছড়িয়ে গন মনোস তাত্তিক রোগে আক্রান্ত হয়ে এমন অবস্থা হয়েছে বলে জানিয়েছেন হাসপভাতালের তত্ববধায়ক ডা: মো: মনিরুল ইসলাম।
শিক্ষক শিক্ষার্থী অভিবাবকসহ সংশ্লিষ্টরা জানান, ক্লাস চলাকালিন সময় ভোলা সদর উপজেলার পশ্চিম চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র জাহিদের হাতে কলমের আঘাত লেগে রক্ত বের হয়। রক্ত দেখে জাহিদ মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে। পশ্চিম চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু সায়েদ জানান, তাৎক্ষনিক সেবা দিয়ে তাকে সুস্থ করে তোলা হয়। কিন্তু এরপর একে একে অন্য শিক্ষার্থীরা মাথা ঘোরা ও বুকে জ্বালাপোড়ার কথা বলে অসুস্থ হতে থাকে। তারা প্রচন্ড চিৎসার দিতে থাকে। কেউ কিছু সময় অচেতন থাকে। একই ধরনের সমস্যার কথা জানান ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীরা। আবার কোন কোন শিক্ষার্থী বাড়ি চলে যাওয়ার পর অসুস্থ হয়ে পড়লে তাদেরও হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে অসুস্থ ২৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভোলা দক্ষিন চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম জানান, স্কুল চলাকালে বিদ্যালয়ের এক ছাত্রের কলমের পিন তার হাতে ডুকে চিৎকার করে ওঠে আতংকে বলে তার মাথা ঘুরিয়ে ওঠে। পরে তার অভিবাবককে খবর দেয়া হয়। এর পর আরো এক ছাত্র অসুস্থ হয়। এর পর আরো অসুস্থ হয়ে পড়লে এম্বুলেন্স খবর দেয়া হয়। এখন বাড়তে বাড়তে প্রায় ৩০ জন শিক্ষার্থী হাসপাতালে এসেছে।
সিভিল সার্জন ডা: কে এম শফিকুজ্জামান জানান, ভোলার পশ্চিম চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ২৭ জন শিক্ষার্থী গধংং চংুপযড়মবহরপ রষষহবংং এ আক্রান্ত হয়। অনেক শিশুই এখন সুস্থ হয়ে উঠছে। সন্ধ্যা নাগাদ সকলে ভালো হয়ে উঠবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত