বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৭ই মার্চ ২০২৪ বিকাল ০৩:৩১
৪৬৬
আফগানিস্তানে যাত্রীবাহী বাসের সঙ্গে একটি তেলবাহী ট্যাংকার ও একটি মোটরসাইকেলের সংঘর্ষে অন্তত ২১ জন প্রাণ হারিয়েছেন। রোববার (১৭ মার্চ) দেশটির দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।
প্রাদেশিক গভর্নরের মুখপাত্র মোহাম্মদ কাসিম রিয়াজ বার্তা সংস্থা এএফপি’কে জানিয়েছেন, রোববার সকালে একটি যাত্রীবাহী বাস, একটি ট্যাংকার ও একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়েছে। এতে এখন পর্যন্ত ২১ জনের মৃত্যুর খবর পেয়েছি।
এ দুর্ঘটনায় আরও ৩৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে প্রাদেশিক তথ্য দপ্তর।
সংঘর্ষের পর গাড়িগুলোতে আগুন ধরে যায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে আগুনে পোড়া ট্যাংকারের দুমড়ানো মোচড়ানো ধাতব কেবিন দেখা গেছে।
এদিন ভোরে আফগানিস্তানের রাজধানী কাবুল ও হেলমান্দের গ্রিশক জেলার উত্তর হেরাত শহরের মধ্যবর্তী একটি প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আফগানিস্তানে বাজে রাস্তাঘাট, মহাসড়কে বিপজ্জনক গাড়িচালনা এবং পর্যাপ্ত ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থার অভাবে নিয়মিত মারাত্মক দুর্ঘটনা ঘটে থাকে।
২০২২ সালের ডিসেম্বরে দেশটির সুউচ্চ সালং পাসে একটি তেলের ট্যাংকার উল্টে আগুন ধরে যায়। এতে ৩১ জন নিহত হন, আগুনে দগ্ধ হন আরও অনেকে।
সুত্র জাগো
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত