অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

কোহলিকে বিশ্বকাপে বাদ দেওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুললেন কুম্বলে

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৩ই মার্চ ২০২৪ বিকাল ০৪:১১

remove_red_eye

৪৫৬

বিরাট কোহলি আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটে মানানসই নন, তাই তাকে আসন্ন বিশ্বকাপে নাও রাখা হতে পারে! ভারতীয় নির্বাচকরা নাকি এমনটাই ভাবছেন। খবর দ্য টেলিগ্রাফ ইন্ডিয়ার।

কোহলির মতো ক্রিকেটারকে বাদ দিয়ে বিশ্বকাপ দল? হ্যাঁ, নির্বাচকরা নাকি এমন কঠিন এক সিদ্ধান্তই নিতে চাইছেন। তরুণদের সুযোগ করে দেওয়ার পক্ষপাতী তারা।

তবে এমন সিদ্ধান্তের ঘোর বিরোধিতা করছেন ভারতের কিংবদন্তি স্পিনার ও সাবেক কোচ অনিল কুম্বলে। শোনা যায়, কুম্বলে ভারতীয় জাতীয় দলের কোচ থাকার সময় তখনকার অধিনায়ক কোহলির সঙ্গে তার ঝামেলা লেগেছিল। যার জেরেই চাকরি হারান তিনি।

কোহলিকে বাদ দেওয়ার কথা যখন উঠছে, তখন তার পাশে দাঁড়ালেন সেই কুম্বলেই। তার মতে, কোহলি যেভাবে সাদা বলের ক্রিকেট খেলেন, তাতে সকলেই আপ্লুত। শুধু তাই নয়, কোহলির ধারাবাহিক পারফরম্যান্স নিয়েও কথা শোনা গিয়েছে অনিল কুম্বলের মুখে।

সবশেষ ওয়ানডে বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে সেরা পারফরম্যান্স দেখিয়েছিলেন কোহলি। তার একের পর এক সেরা পারফরম্যান্সে ভর করেই ফাইনালের রাস্তায় এগিয়ে গিয়েছিল ভারত। ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ রানও এসেছিল কোহলির ব্যাটেই।

সেই কোহলি থাকবেন না টি-টোয়েন্টি বিশ্বকাপে? এমন কঠিন পরিস্থিতিতে কোহলির পাশেই দাঁড়াচ্ছেন অনিল কুম্বলে। কোহলিকে কেন প্রয়োজন, সেই ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, ‘আমি তার ধারাবাহিকতার কথাই বলব। আমি যখন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে ছিলাম, সেই সময় থেকেই তাকে দেখেছি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের পর সেখান থেকেই কোহলি তার টি-টোয়েন্টি ক্যারিয়ার শুরু করেছিলেন। সেখান থেকে ধীরে ধীরে তার ফিটনেসের যে বদল এনেছেন। সেইসঙ্গে ক্রিকেট খেলার যে প্রবল ইচ্ছা এবং সাদা বলের ক্রিকেটে যে পারফরম্যান্স সে দেখিয়েছে।’

আগামী জুন মাসে শুরু হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানেই ভারতীয় দলের জার্সিতে কোহলিকে দেখা যায় কিনা, তা নিয়ে চলছে জোর আলোচনা।

সুত্র জাগো

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...