অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলার বাপ্তা ও চরসয়ামাইয়া ইউনিয়নে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোশারফ হোসেনের মতবিনিময় সভা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই মার্চ ২০২৪ সকাল ১০:১৪

remove_red_eye

৩৪২

মলয় দে : আসন্ন ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে  বাপ্তা ও চরসয়ামাইয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মোঃ মোশাররফ হোসেনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে 

বাপ্তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজাহার উদ্দিন কালু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসন্ন উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোশারফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সম্পাদক জহুরুল ইসলাম নকিব প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে মোশারফ হোসেন বলেন,১০ বছর আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। আপনাদের জন্য অনেক কাজ করেছি।অনেকে অনেক কাজ নিয়ে আমার কাছে গিয়েছিলেন কিছু কাজ করতে পেরেছি আবার কিছু কাজ করতে পারিনি।  আসন্ন উপজেলা নির্বাচনে আমাকে সমর্থন দিয়ে পুনরায় চেয়ারম্যান পদে নির্বাচিত করলে আমার অসমাপ্ত কাজ সম্পন্ন করবো।

এসময় তিনি আরো বলেন,আমি এই উত্তর ভোলার সন্তান হিসেবে আপনাদের পূর্ণ সমর্থন পাবো বলে আমি আশা করি।শেষে আসন্ন উপজেলা নির্বাচনে সবাই দলমত নির্বিশেষে সম্মিলিত ভাবে কাজ করার আহবান জানিয়ে সকলের কাছে তার জন্য দোয়া কামনা করেন। 

এসময় অন্যান্যদের মধ্যে আরো ,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জাকির হোসেন, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন, দপ্তর সম্পাদক ইকবাল হোসেন, বাপ্তা ইউনিয়ন যুবলীগের সভাপতি কামাল উদ্দিন,জেলা কৃষক লীগের সভাপতি মামুনুর রশীদ সহ আওয়ামীলীগের জেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এর আগে রবিবার বিকেলে চরসামাইয়া ইউনিয়ন বড় চরসামাইয়া হাই স্কুল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে  মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে আসন্ন উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোশারফ হোসেন প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

 এছাড়াও সভায় বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সম্পাদক জহুরুল ইসলাম নকিব। 

এ ছাড়াও সভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

ওই মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন সবাই কে ঐক্যবদ্ধ হয়ে আসন্ন উপজেলা নির্বাচনে তার পক্ষে কাজ করার আহবান জানান।একই সাথে সকলের কাছে দোয়া কামনা করেন।

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

আরও...