লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১১ই মার্চ ২০২৪ বিকাল ০৫:৩৩
৩৮৪
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় মৎস্যজীবী ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে যুব উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) আয়োজনে দিনব্যাপী এ উৎসব উপলক্ষ্যে প্রথমে র্যালী বের হয়। পরে র্যালী শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
এ সময় তিনি বলেন, বর্তমান সরকারের নানামুখী পদক্ষেপে দেশের মৎস্য চাষ ও মৎস্য উৎপাদনে বাংলাদেশ এখন অনেক এগিয়ে গেছে। জেলেদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ধরনের সুযোগ-সুবিধা দিচ্ছেন। এ জন্য দেশের জেলেরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারছেন।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত যুব উৎসবের সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান-মাহমুদ-ডালিম, সামুদ্রিক মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ, এসডিএফের জেলা আঞ্চলিক সমন্বয়কারী রওনক ফেরদৌস, যুব ও কর্মসংস্থান ভোলার আঞ্চলিক কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, লালমোহন প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত