বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১১ই মার্চ ২০২৪ বিকাল ০৫:১৬
৬৪৪
বিশ্ব ভোক্তা অধিকার দিবস ও মাহে রমজানকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় পাঁচশোর বেশি পণ্যে বিশেষ মূল্যছাড় দিচ্ছে দেশের জনপ্রিয় রিটেইল চেইনশপ ‘ডেইলি শপিং’। বিশেষ এ মূল্যছাড় কর্মসূচি চলবে ৩১ মার্চ পর্যন্ত।
সোমবার (১১ মার্চ) রাজধানীর শান্তিনগরে ডেইলি শপিং শোরুমে ভোক্তা অধিকার দিবস উপলক্ষে বিশেষ মূল্যছাড় কর্মসূচির উদ্বোধন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু ।
এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান ও প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামালসহ ডেইলি শপিংয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মূল্যছাড় সম্পর্কে ডেইলি শপিংয়ের হেড অব মার্কেটিং ওমর ফারুক বলেন, বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে ও রমজান সামনে রেখে ক্রেতারা যেন সাশ্রয়ী দামে এবং বিশেষ মূল্যছাড়ে প্রয়োজনীয় পণ্য কিনতে পারেন সেজন্য আমরা এ উদ্যোগ নিয়েছি।

তিনি জানান, মূল্যছাড়ের আওতায় ক্রেতারা ছোলা, বেসন, খেজুর, পাউডার ড্রিংক, চিড়া, মুড়ি, তেল, মসলা, নুডলস, বেভারেজ ও ট্রয়লেট্রিজ পণ্য কিনতে পারবেন। এছাড়া একটি কিনলে একটি বা দুটি কিনলে একটি ফ্রিসহ বিভিন্ন অফার দেওয়া হচ্ছে।
ওমর ফারুক আরও বলেন, ক্রেতারা ডেইলি শপিংয়ের অনলাইন সাইট বা ফোন কলে পণ্য অর্ডার করলে শোরুম থেকে নির্ধারিত অফারে দ্রুততম সময়ের মধ্যে হোম ডেলিভারির সুবিধা দেওয়া হচ্ছে।
বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে ডেইলি শপিংয়ের ৭০টি শোরুম চালু রয়েছে।
সুত্র জাগো
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত