মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ৯ই মার্চ ২০২৪ রাত ১০:১৭
৪৫৮
মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় ১ নং ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আমানত উল্লাহ আলমগীর। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে প্রত্যক্ষ ব্যালট ভোটের মাধ্যমে মটর সাইকেল প্রতীকে প্রতিদ্বন্দিতা করে তিনি এই বিজয় লাভ করেন।
শনিবার (৯ মার্চ) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত শান্তিপূর্নভাবে ভোট গ্রহন শেষে সন্ধ্যায় গননার কাজ শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচনি ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে এই ফলাফলা ঘোষনা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা অনিমেষ কুমার বসু।
নির্বাচনে ১ নং মনপুরা ইউনিয়ন পরিষদে মোট ৬৭১৪ ভোটের মধ্যে মটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করে ৯ টি কেন্দ্রে ২৭৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আমানত উল্লাহ আলমগীর। তার নিকটতম প্রতিদ্বন্দি লোকমান হাওলাদার আনারস প্রতীক নিয়ে ২২০২ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। এছাড়াও মোঃ নিজাম উদ্দিন চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ৩১ ভোট, মোঃ শরীফ রজনীগন্ধা প্রতীক নিয়ে পেয়েছেন ১০ ভোট ও মোঃ সাহাব উদ্দিন দুটি পাতা প্রতীক নিয়ে পেয়েছেন ০৬ ভোট।
এদিকে ১ নং মনপুরা ইউনিয়ন পরিষদে আমানত উল্লাহ আলমগীর দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সাধারন ভোটারদের মাঝে ব্যাপক উল্লাস প্রকাশ করতে দেখা গেছে।
প্রত্যক্ষ ব্যালট বিপ্লবের মাধ্যমে সাধারন জনগনের প্রানের রায় প্রতিফলিত হয়েছে বলে জানিয়েছেন দ্বিতীয়বার নির্বাচিত চেয়ারম্যান আমানত উল্লাহ আলমগীর। অপর দিকে কলাতলী ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোঃ আলাউদ্দিন নির্বাচিত হন।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত