অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় রাহেলা খাতুন মডেল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই মার্চ ২০২৪ রাত ০৮:৩৪

remove_red_eye

৪৭৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের চরনোয়াবাদ এলাকায় অবস্থিত রাহেলা খাতুন মডেল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বিদ্যালয়ের মাঠে গতকাল ৬ মার্চ বুধবার সম্পন্ন হয়েছে ।
গত ৬ মার্চ বুধ বার ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভোলা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন। ক্রীড়া প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন রাহেলা খাতুন মডেল একাডেমির প্রতিষ্ঠাতা ভোলা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোমিন টুলু। অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন অলংকৃত করেছেন ভোলা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রকিবুল হাসান, রাহেলা খাতুন মডেল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি ও রাহেলা খাতুন মডেল একাডেমীর প্রতিষ্ঠাতা আব্দুল মমিন টুলুর সহধর্মিনী শাহিনা আক্তার ,চরসামাইয়া বন্ধুজন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সহিদ তালুকদার, সাংবাদিক সৈয়দ মোঃ নজরুল ইসলাম , বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আবদুল মালেক, মোহাম্মদ ইসমাইল সহ অভিভাবকবৃন্দ প্রমূখ বক্তব্য রাখেন। দিন ব্যাপী বিভিন্ন ইভেন্টে খেলা , নৃত্য পরিবেশন , মনোরম ডিসপ্লে পরিবেশনসহ অত্যন্ত আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন করা হয়। বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন। খেলা শেষে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ সিদ্দিকুর রহমান। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু বলেন , বিদ্যালয়টি তার মায়ের নামে নামকরণ করা হয়েছে। গত ২ বছর আগে স্থাপিত হয়েছে। প্রধান শিক্ষক মোঃ সিদ্দিকুর রহমান বলেন,বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করতে বিদ্যালয়ের পাঠ দানের অনুমতি স্বীকৃতি সহ সার্বিক উন্নয়ন ও সহযোগিতা করার জন্য আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ সকলের প্রতি অনুরোধ জানান। রাহেলা খাতুন মডেল একাডেমির প্রতিষ্ঠাতা ভোলা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মোমিন টুলু বলেন, ইতিমধ্যে প্রতিষ্ঠানের একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে। শ্রেণিকক্ষ, শৌচাগার, শিক্ষক মিলনায়তন ও প্রধান শিক্ষকের কক্ষ শিক্ষার্থীদের নতুন পোশাক দেয়া যথারীতি সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানের বিশেষ অতিথি ভোলা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তার বক্তব্যে বলেন, বিদ্যালয়টির স্বীকৃতি সহ এমপিও ভুক্তির জন্য যথাসাধ্য চেষ্টা করবেন। অনুষ্ঠানের প্রধান অতিথি মোশারেফ হোসেন বলেন ,প্রতিষ্ঠানটি গত দু বছরে প্রতিষ্ঠাতা আব্দুল মমিন টুলু মিয়া একাডেমিক ভবন সহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তার ব্যক্তিগত উদ্যোগে সম্পন্ন করেছেন। এ পর্যায়ে বিদ্যালয়টির আরও উন্নতির জন্য আমি ৫ লাখ টাকা অনুদান বরাদ্দ দেব। তিনি প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাবেন বলে আশ্বাস প্রদান করেন।

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

আরও...