বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৬ই মার্চ ২০২৪ সন্ধ্যা ০৭:০৮
৪০০
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, আজকে সন্ত্রাসীর সেই জুজুর ভয় দেখিয়ে পশ্চিমা বিশ্বকে ভাঁওতাবাজি দিয়ে তাদের প্রতারিত করা যাবে, সেটা সম্ভব নয়। ৭ জানুয়ারি সেটা প্রমাণিত হয়েছে।
বুধবার (৬ মার্চ) রাজধানীর বনানীতে কারাবন্দি বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের বাসায় তার স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
মেজর হাফিজকে কারাগারে পাঠানোর প্রসঙ্গে মঈন খান বলেন, এই জাতির যে অবক্ষয় মঙ্গলবারের ঘটনায় আমি মনে করি, আজকে এই সরকারের যে কর্মকাণ্ডের মাধ্যমে অবক্ষয়ের বহিঃপ্রকাশ ঘটেছে মঙ্গলবার তা দুঃখজনক, লজ্জাজনক এবং এর নিন্দা জানানোর কোনো রকম ভাষা আমাদের জানা নেই। শুধু এই কথাই বলতে পারি, সরকার আক্রোশ বা প্রতিহিংসার বসে এসব করছে।
এর মধ্যে দিয়ে বিএনপির আন্দোলন দমিয়ে দেওয়া সম্ভব এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, একদলীয় সরকার আজকে এখানে আছে। আর এই সরকার ক্ষমতায় থাকার জন্য কোথায় নামতে পারে তার প্রমাণ মঙ্গলবার হয়েছে। তারা মেজর হাফিজ উদ্দিন আহমেদকে একটা মিথ্যা মামলায় গ্রেফতার করেছে। এর পেছনে পর্দার অন্তরালে সরকারের যে চাপ, বিভিন্ন রকম পরিস্থিতি সৃষ্টি করে সরকারি দলে যোগ দেওয়ার একটা ছলনা সৃষ্টি করা হচ্ছে।
তিনি আরও বলেন, বাংলাদেশে শুধু রাজনীতি নয় অর্থনীতি এবং সমাজ ব্যবস্থাসহ সবকিছু ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, পুলিশ প্রশাসন, বিচার ব্যবস্থা, সংসদ এবং নির্বাচন কমিশনসহ সবকিছু এই প্রতিহিংসার রাজনীতির কারণে ধ্বংস হয়ে গেছে। এ থেকে বের হওয়ার একটি মাত্র উপায়, সেটা হলো, আমাদের মানসিকতার পরিবর্তন আনতে হবে।
মেজর হাফিজের মামলা প্রসঙ্গে তার স্ত্রী দিলারা হাফিজ বলেন, এটার একেবারেই ভিত্তি নেই। সাক্ষীদের কোনো পাত্তা নেই। আলামতও ছিল না। আর সবচেয়ে বড় কথা হলো, আমার স্বামীর এখন বয়স চলছে ৭৯ প্লাস। বয়স্ক মানুষ। সম্প্রতি উনার হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে। তবে আল্লাহর কাছে শুকরিয়া মঙ্গলবার উনাকে পিজিতে (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল) ভর্তির অনুমতি দিয়েছে।
পরে সদ্য কারামুক্ত বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে দেখতে রাজধানীর মেরুল বাড্ডায় যান মঈন খান।
সুত্র জাগো
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত