অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩


চরফ্যাশনের ভাসমান হতদরিদ্র পরিবারগুলোর মুখে হাসি


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৫ই মার্চ ২০২৪ সন্ধ্যা ০৭:০৭

remove_red_eye

৪১৬

আশ্রয়ন প্রকল্পের ঘর পুনঃনির্মাণ শুরু হওয়ায়

এআর সোহেব, চৌধুরী চরফ্যাশন থেকে : ভোলার চরফ্যাশনের ভাসমান দরিদ্র মানুষের ঠিকানা আশ্রয়ন প্রকল্পের জরাজীর্ণ  ঘরগুলো পুনঃনির্মাণ শুরু হওয়ায় আশ্রিত হতদরিদ্র পরিবারগুলোর মুখে ফুটে উঠেছে হাসি। প্রথম ধাপের পুনঃনির্মাণকৃত এমন ৩শ ৭০টি ঘর শীঘ্রই আশ্রিত পরিবারগুলোকে বুঝিয়ে দেয়া হবে এবং বাকী ১ হাজার ২০টি ঘর পর্যায়ক্রমে পুনঃনির্মাণ করা হবে  বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক।
সূত্রে জানাগেছে, গেলো বছরের জুলাই মাসে  চরফ্যাশন ইউএনও'র পদে নওরীন হক যোগদানের পরপর আশ্রয়ন প্রকল্পগুলো পরিদর্শন করেন। এসময় আশ্রিতদের দুর্দশা এবং ঘরগুলোর জরাজীর্ণ অবস্থা প্রত্যক্ষ করেন তিনি। প্রকল্পের ঘরে আশ্রিত হতদরিদ্র অসহায় মানুষগুলোর জন্য কিছু করার উদ্যোগী হন এবং মুজিববর্ষের ঘরের আদলে আশ্রায়ন প্রকল্পের সবগুলো ঘর পুনঃনির্মাণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণ করেন। প্রাথমিক ভাবে অনুসন্ধান করে এমন জরাজীর্ণ ১ হাজার ৩শ ৯০টি ঘরে আশ্রিতদের তালিকা প্রস্তাব করা হলে প্রস্তাব অনুযায়ী গত নভেম্বর মাসে মন্ত্রণালয় থেকে প্রথম ধাপে ৩শ ৭০টি ঘর পুনঃনির্মাণের বরাদ্দ দেয়া হয়। জাতীয় নির্বাচনের মধ্যেও পুনঃনির্মাণ কাজ খুব দ্রæত সময়ের মধ্যে চালিয়ে এখন পুনঃনির্মিত ঘরগুলো আশ্রিতদের কাছে বুঝিয়ে দেয়ার জন্য প্রস্তুত রয়েছে।  
আশ্রয়ন প্রকল্পে আশ্রিত পরিবার এবং প্রকল্পের ঘর পুনঃনির্মাণে সংশ্লিষ্টদের সাথে কথা বলে এই প্রকল্প নিয়ে আশ্রিতদের জীবনের হতাশা আর আশাজাগানিয়া অজানা অনেক কথাই জানাগেছে।
হাজারীগঞ্জ ইউনিয়নের ঝিনুক আশ্রয়নে আশ্রিত ৭০ বছরের বৃদ্ধা জোবেদা জানান, ৩০ বছর আগে দিনমজুর স্বামী মোস্তফা মারা গেলে নিঃসন্তান জোবেদার আপনজন কেউ না থাকায় মাথাগোজার ঠিকানাও ছিলো না। ভ‚মিহীন ইসমাইল-জোবেদার আপনজন বলতে যেমন কেউ নেই, তেমনি ছিলোনা নিজের কোন জমি বা  মাথাগোঁজার ঠাই । বাংলাদেশ নৌবাহিনীর করুণায় ২০ বছর আগে হাজারীগঞ্জের ঝিনুক আশ্রয়ন প্রকল্পের একটি ঘর পান জোবেদা। সেই ঘর হয়ে উঠে জোবেদার ঠিকানাহীন জীবনের আশার প্রদীপ। সময়ের ব্যবধানে ঘরটি জরাজীর্ণ হয়ে যায়। মেরামত করার সামর্থ ছিলোনা ভিক্ষাজীবী জোবেদার। পলিথিন মুড়িয়ে ওই ঠিকানা আকঁড়ে ছিলেন তিনি। এখন সরকারের  উদ্যোগে উপজেলা প্রশাসন জোবেদার জরাজীর্ণ  ঘরটি পুনঃনির্মাণ কাজ শুরু করেছে। ফলে  জীবনসায়াহ্নে এসে সেমি পাকা ঝকঝকে একটি নতুন ঘর জোবেদার মুখে একঝলক উজ্জ্বল হাসি হয়ে ধরা দিয়েছে।
সব থেকেও সর্বহারা ষাটোর্ধ বিধবা ফাতেমার জীবনেও এক ঝলক হাসি হয়ে ধরা দিয়েছে আবাসন প্রকল্পের পুনঃনির্মাণ করা নতুন ঘর। ১৭ বছর আগে ২ ছেলে ও  ১মেয়ে রেখে মারা যান ফাতেমার স্বামী সামসুল হক। স্বামী মৃত্যুর পর স্বজনরা স্বামীর ভিটে থেকে ৩ সন্তানসহ ফাতেমাকে উচ্ছেদ করে দিলে ঠিকানাহীন হয়ে পরেন ষাটোর্ধ্ব বিধবা ফাতেমা। এ অবস্থায় ৯ বছর আগে হাজারীগঞ্জের ঝিনুক আশ্রয়ন প্রকল্পের জরাজীর্ণ পরিত্যক্ত একটি ঘরে আশ্রয় নেন তিনি।পরিবারে উপার্জনক্ষম কেউ না থাকায় ঘরটি আর সংস্কার করা হয়নি। এখন উপজেলা প্রশাসন  ঘরটি পুনঃনির্মাণে উদ্যোগ নেয়ায় মহাখুশি এই বিধবা নারী ৭০ বছর বয়সি ভিক্ষাজীবী প্রতিবন্ধী ওমর ফারুক ২০ বছর আগে ঝিনুক আশ্রয়নে একটি ঘর পান। এ ঘরে থেকেই  স্ত্রী জয়নব এবং ৫ ছেলে এবং  ১মেয়েকে নিয়ে বিশাল সংসারের ভার বয়েছেন তিনি ভিক্ষা করেই। কর্মক্ষম হওয়ার পর ছেলেরা বিয়ে করে প্রতিন্ধী বৃদ্ধ বাবা-মাকে ফেলে অন্যত্র চলে গেছেন। বিয়ে করে মেয়ে চলে গেছেন স্বামীর কাছে। প্রতিবন্ধী এ বৃদ্ধ জরাজীর্ণ ঘরটি পলিথিলিন মুড়িয়ে রোদ আর ঝড়-ঝঞ্চা থেকে নিজেদের রক্ষার চেষ্টা করলেও আর্থিকভাবে দারুণ দৈণ্যতার কারণে ঘরটি সংস্কারের কথা চিন্তাও করতে পারেননি। সেই ঘরটিও এখন ইউএনও নওরীন হকের প্রচেষ্টায় পুনঃনির্মাণ কাজ শুরু করেছে প্রশাসন। ঘরটি পুনঃনির্মাণের এ আয়োজনে প্রতিবন্ধী ফারুক-জয়নব দম্পতির কাছে মেঘ চাওয়ার আগেই বৃষ্টি হয়ে ধরা দিয়েছে।
উপজেলা ভ‚মি অফিস সূত্রে জানাযায়, আশ্রয়হীন,ভ‚মিহীনদের মতো ভাসমান মানুষের নিজস্ব ঠিকানা নিশ্চিত করতে আশ্রয়ন প্রকল্প শুরু হয় এবং এসব প্রকল্পে নিজের ঠিকানা খুঁজে পেয়েছেন জোবেদা, ফাতেমা আর ওমর ফারুকের মতো সমাজের চরম নিঃস্ব  অসহায় ১ হাজার ৩শ ৯০টি হতদরিদ্র পরিবার। এক যুগ বা তার চেয়েও বেশী আগে নির্মিত বসতী স্থাপনাগুলো সময়ের ব্যবধানে এখন জরাজীর্ণ এবং বাস অযোগ্য হয়ে পরেছে। দীর্ঘ সময়ে সরকারি ভাবেও ঘরগুলো সংস্কারের কোন উদ্যোগ নেয়া হয়নি। দারিদ্রের কবলে পতিত অসহায় মানুষগুলোর এসব ঘর সংস্কারের সামর্থ কখনো হয়ে ওঠেনি। এমন বাস্তবতা দেখে ইউএনও নওরীন হকের উদ্যোগে  মাঠ পর্যায়ে অনুসন্ধান করে আশ্রয়ন প্রকল্পের জরাজীর্ণ ১ হাজার ৩শ ৯০টি ঘর পুনঃনির্মাণের  উদ্যোগ গ্রহনের জন্য মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো হলে প্রথম পর্যায়ে চরফ্যাসনে ৩শ ৭০টি ঘর পুনঃনির্মাণ  কাজ চলমান রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক বলেন, ভাসমান দরিদ্র মানুষের আশ্রয় নিশ্চিত করতে বিভিন্ন সময়ে টিনের ছাউনী আর টিনের বেরা বেষ্টিত এসব ঘর নির্মাণ করা হয়। ঘরগুলো এতো জরাজীর্ণ যে তা সংস্কারের উপযোগী নয়। তাই আশ্রিত পরিবারগুলোর দুর্দশা লাঘবের কথা ভেবেই ঘরগুলো মুজিববর্ষের ঘরের আদলে পুনঃনির্মাণের বিষয়টি মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর করা হলে প্রথম ধাপে ৩শ ৭০টি ঘর পুনঃ নির্মাণ করা হচ্ছে।  ঘরগুলো পুনঃনির্মাণে সংশ্লিষ্টরা জানান, প্রত্যেকটি ঘর পুনঃনির্মাণ ব্যয় হচ্ছে ৩ লাখ ৪ হাজার টাকা। সেমি পাকা এসব ঘরে থাকছে রঙ্গিন টিনের ছাউনি। বারান্দাসহ ২টি কক্ষ, রান্নাঘর  এবং একটি সংযুক্ত শৌচাগার। রয়েছে বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং পাকা ঘাটলাসহ পুকুর।
ঘর পুনঃনির্মাণ কাজ পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন প্রকল্প-২ এর উপ-সচিব মো. আরিফুল ইসলাম সরদার জানান, প্রাথমিক পর্যায়ে আশ্রীতদের জন্য ঘর গুলো পূর্ণঃনির্মান করে বসবাসের উপযোগী করা হয়েছে। পরবর্তীতে এসব ঘরের বাসিন্দাদের সরকারী নানান সুযোগ সুবিধার আওয়াতায় আনা হবে।





লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...