অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

পাকিস্তানে তুষারপাতে ৩৫ জনের মৃত্যু

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৫ই মার্চ ২০২৪ সন্ধ্যা ০৬:২১

remove_red_eye

৫৪৭

পাকিস্তানের প্রত্যন্ত অঞ্চলে অপ্রত্যাশিত তুষারপাত এবং বৃষ্টিতে ৩৫ জন নিহত হয়েছে। এছাড়া আরও বহু মানুষ আহত হয়েছে। নিহতদের মধ্যে ২২টি শিশু রয়েছে বলে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। হতাহতদের বেশিরভাগই ভারী বর্ষণ এবং তুষারপাতের কারণে সৃষ্ট ভূমিধসে বাড়ি-ঘরের নিচে চাপা পড়েছেন।

পাকিস্তানের উত্তর এবং পশ্চিমাঞ্চলে তীব্র প্রতিকূল আবহাওয়া বিরাজ করছে। সেখানকার বহু সড়ক বন্ধ হয়ে গেছে এবং শত শত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

মার্চ মাসে অপ্রত্যাশিত এই তুষারপাতের ঘটনায় হতবাক হয়ে গেছেন বিশেষজ্ঞরাও। দেশটির আবহাওয়া দপ্তরের সাবেক পরিচালক মুশতাক আলি শাহ বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে এবার অস্বাভাবিক পরিস্থিতি দেখা দিয়েছে।

উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য খাইবার পাখতুনখোওয়ার কির্ক জেলার বাসিন্দা হাজিত শাহ বলেন, আমার যতদূর মনে আছে, ২৫-৩০ বছর আগে আমি একবার এ সময়ে হাল্কা তুষারপাত হতে দেখেছি।

বৃষ্টি এবং তুষারপাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে খাইবার পাখতুনখোয়া এবং বেলোচিস্তান প্রদেশে। ভারী বৃষ্টিতে কমপক্ষে ১৫০টি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এছাড়া আরো প্রায় ৫০০ ঘর-বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত কয়েকদিন ধরে কয়েকটি জেলা পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণ বিতরণ করছে খাইবার পাখতুনখোয়ার প্রাদেশিক সরকার। এছাড়া প্রাকৃতিক দুর্যোগে হতাহতদের পরিবারের জন্য নগদ সহায়তাও ঘোষণা করা হয়েছে।

সুত্র জাগো

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...