অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় ক্ষতিগ্রস্থ তরমুজ চাষীদের লোকসান পুসিয়ে নিতে ব্যাতিক্রমী উদ্যোগ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে এপ্রিল ২০২০ রাত ০৩:২৯

remove_red_eye

১০৬৬

বোরহানউদ্দিন প্রতিনিধি:: করোনা ভাইরাসের প্রভাবে ভোলার দৌলতানে ক্ষতিগ্রস্থ তরমুজ চাষীদের লোকসান পুসিয়ে নিতে ব্যাতিক্রমী উদ্যোগ গ্রহন করা হয়েছে। কৃষকের কাছ থেকে তরমুজ ক্রয় করে কর্মহীন দরিদ্রদের মাঝে বিতরন করা হচ্ছে। আজ শনিবার সকালে দৌলতখান উপজেলায় ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল কৃষকের কাছ থেকে তরমুজ ক্রয় করে হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে বিতরন করেন। এর আগে বোরহানউদ্দিন উপজেলাতেও একভাবে কৃষকদেও কাছ থেকে তরমুজ ক্রয় করে এমপি মুকুল হতদরিদ্রদের মাঝে বিতরন করেন।

 
এসময় ভোলা-২ আসনে সংসদ সদস্য আলী আজম মুকুল বলেছেন, করোনা ভাইরাসের প্রভাবে ভোলার তরমুজ চাষিরা ক্ষতিগ্রস্থ হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কৃষকদের লোকশান পুসিয়ে ওঠার লক্ষ্যে ক্ষেত থেকে কৃষকদের কাছ থেকে তরমুজ কিনে বিনামূল্যে বিতরন করে যাচ্ছি। এসময় দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথ, পৌর মেয়র মোঃ জাকির হোসেন তালুকদার সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরা উপস্থিত ছিলেন।