অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


সিঙ্গাপুর পৌঁছেছেন মির্জা ফখরুল


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ঠা মার্চ ২০২৪ বিকাল ০৫:১৮

remove_red_eye

৩৫০

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী সিঙ্গাপুরে পৌঁছেছেন। স্থানীয় সময় বেলা ৩টায় সেখানে পৌঁছান তারা।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

শায়রুল বলেন, সকালে সস্ত্রীক বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর বিকেল ৩টায় সেখানে পৌঁছান তারা। সিঙ্গাপুরে বিএনপির প্রবাসী নেতারা তাদের স্বাগত জানিয়েছেন বিমানবন্দরে।

আগামীকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চিকিৎসকের শিডিউল আছে।

 

সুত্র জাগো