অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

ফেব্রুয়ারির সেরার লড়াইয়ে ব্যাটারদের জয়জয়কার

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ঠা মার্চ ২০২৪ বিকাল ০৫:০৪

remove_red_eye

৩৭৯

ক্রিকেট মাঠে গেল ফেব্রুয়ারি মাস ছিল ব্যাটারদের। ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন তারা। যার স্বীকৃতি মিলেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মুখেও। সেরাই লড়াইয়ে চলে এসেছেন সবার আগে।

আজ সোমবার ফেব্রুয়ারি মাসের সেরা পারফরমারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আইসিসি। তালিকায় নাম উঠেছে তিন দেশের তিন ব্যাটারের। তারা হলেন- নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, ভারতের যসস্বি জয়সওয়াল ও শ্রীলঙ্কার ব্যাটার পাথুম নিশাঙ্কা।

দেখা নেওয়া যাক, কে কী পারফর্ম করে আইসিসির সেরার দৌড়ে সংক্ষিপ্ত তালিকায় স্থান করে নিয়েছেন-

কেন উইলিয়ামসন

গেল মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জিতেছিল নিউজিল্যান্ড। দুই ম্যাচের এই সিরিজে দুটিতেই জয় পেয়েছে কিউইরা। সিরিজে তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছেন উইলিয়ামসন। এর মধ্যে মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম ম্যাচে দুই ইনিংসে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি হাঁকান অভিজ্ঞ এই কিউই ব্যাটার।

দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে হ্যামিল্টনে অপরাজিত ১৩৩ রানের ইনিংস খেলেন উইলিয়ামসন। তার দুর্দান্ত ইনিংসের উপর ভর করে ৯২ বছরের ইতিহাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ জয় নিশ্চিত করে কিউইরা।

যসস্বি জয়সওয়াল

ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ব্যাক টু ব্যাক ডাবল সেঞ্চুরি হাঁকান ভারতের তরুণ ক্রিকেটার যসস্বি জয়সওয়াল। বিশাখাপত্তনমে সিরিজের দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি করেন তিনি। পরের ম্যাচে রাজকোট টেস্টের দ্বিতীয় ইনিংসে ফের ডাবল সেঞ্চুরি হাঁকান জয়সওয়াল।

পাথুম নিশাঙ্কা

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন শ্রীলঙ্কার ব্যাটার পাথুম নিশাঙ্কা। ওই ম্যাচে ১৩৯ বলে ২১০ রানের অপরাজিত ইনিংস খেলেন ২৫ বছর বয়সী এই ক্রিকেটার। এরপর সিরিজের শেষ ম্যাচে ১০১ বলে করেন ১১৮ রান। ওই সিরিজে লঙ্কানদের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল সফরকারী আফগানিস্তান।

সুত্র জাগো

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা :  সোহেল তাজ

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ

আরও...