বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩রা মার্চ ২০২৪ বিকাল ০৫:৪৩
৩৬৯
বিতর্কিত নির্বাচনের পর পাকিস্তানের আইনপ্রণেতারা শেহবাজ শরিফকে আবারও দেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন। এর মধ্য দিয়ে দেশটির রাজনৈতিক মহলে চলতে থাকা অনিশ্চয়তার আপাত অবসান ঘটল।
খবর আল জাজিরার।
দক্ষিণ এশিয়ার দেশটিতে গত ৮ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বড় ধরনের কারচুপির অভিযোগ ওঠে। আর ফল ঘোষণায় নজিরবিহীন বিলম্ব পরিলক্ষিত হয়। সরকার গঠন নিয়ে এক ধরনের অচলাবস্থাও দেখা দেয়।
রোববার জাতীয় পরিষদ প্রধানমন্ত্রী নির্বাচনে বৈঠক করে। এতে আইনপ্রণেতারা ভোটের মাধ্যমে শেহবাজ শরিফকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেন। এবার তিনি দেশটির ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন। ৭২ বছর বয়সী শেহবাজ শরিফ এর আগে ২০২২ সালের ১১ এপ্রিল থেকে ২০২৩ সালের ১৩ আগস্ট পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর সাধারণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে জাতীয় পরিষদ বিলুপ্ত করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দেওয়া হয়।
পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএলএন)-এর প্রতিষ্ঠাতা নওয়াজ শরিফের ছোট ভাই শেহবাজ শরিফ। দলটি সরকার গঠনে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সঙ্গে জোট গঠন করেছে।
শেহবাজ শরিফ বর্তমানে পিএমএল-এনের প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার ক্ষেত্রে তিনি ২০১ ভোট পান। তার প্রতিদ্বন্দ্বী ওমর আইয়ুব খান পান ৯২ ভোট।
নির্বাচনের তিন সপ্তাহ পর নবনির্বাচিত সাধারণ পরিষদ গেল বৃহস্পতিবার শপথ নেয়।
কারাগারে থাকা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নির্বাচনী প্রতীক হারানোয়, প্রার্থীরা স্বতন্ত্র হয়ে ভোটে অংশ নেন। তারপরও দলটির সমর্থিত প্রার্থীরা সর্বোচ্চ ৯৩টি আসনে জয় পায়।
সুত্র বাংলা নিউজ
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত