অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৮ই জুলাই ২০২৬ | ২৪শে আষাঢ় ১৪৩৩


বেইলি রোডে অগ্নিকান্ডে প্রাণ গেলো ভোলার ২ যুবকের


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা মার্চ ২০২৪ রাত ১২:০৭

remove_red_eye

৫২৭

হাসিব রহমান : ভয়াবহ অগ্নিকান্ডে ঢাকা বেইলি রোডের ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টে বেসরকারি বিশ্ব বিদ্যালয়সহ ২ যুবক প্রাণ হারিয়েছে। এদের মধ্যে একজন পরীক্ষা শেষে বন্ধুদের নিয়ে খেতে গিয়ে ও অপর জন কাচ্চি ভাই রেস্টুরেন্টের কর্মচারী কর্মস্থলে কাজ করতে গিয়ে। দুই পরিবারের চলছে স্বজনদের আহাজারি।  
স্থানীয়রা জানান, ঢাকার ষ্টামফোর্ড বিশ্ব বিদ্যায়ের ছাত্র এমদাদুল হক জোনায়েদ আাহমদ (২৪) বৃহস্পতিবার মাষ্টার্স প্রথম সেমিষ্টারের পরীক্ষা শেষে ৪ বন্ধু নিয়ে ঢাকার বেইলি রোডের একটি রেষ্টুরেন্টে খেতে যায়। হঠাৎ ভয়াবহ অগ্নিকান্ড লেগে গেলে বের হতে না পরে ঘটনা স্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। শুক্রবার বিকালে তার মৃতদেহ ভোলায় আনা হলে স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহত এমদাদুল হক জোনায়েদ আাহমদের স্বজনরা জানান, ভোলার বিএবিএস সড়কের অবসর প্রাপ্ত ভূমি অফিসের জেলা কর্মকর্তা মাইনুল হক হারুনের একমাত্র ছেলে। পিতা মাতা ও দুই বোনসহ তারা ঢাকায় বসবাস করতেন। বৃহস্পতিবার বাসা থেকে মাষ্টার্স প্রথম সেমিষ্টারের পরীক্ষা দেওয়ার জন্য বের হন। পরীক্ষা শেষে ৪ বন্ধু মিলে বেইলে রোডের একটি রেষ্টুরেন্টে খেতে যায়। খাবারের অর্ডার দেয়াার পর বন্ধুরা গল্প করছিলো। এর মধ্যে সিয়াম টয়লেটে যায়। টয়লেটে গিয়ে ধুয়া আর গরম দেখে সে দ্রুত সিড়ি দিয়ে নিচে চলে আসে এবং ফোনে বন্ধুদের দ্রুত রেষ্টুরেন্ট থেকে নামতে বলেন। বন্ধুরা সিড়ি দিয়ে নামতে গেলে সেখানে বিস্ফোরনে আগুন চলে আসলে তারা ৩ বন্ধু আটকা পরে আর বের হতে পারেনি। আটকা অবস্থায় শেষ বারের মতো তার মায়ের সাথে মোবাইলে রাত ১০ টার দিকে কথা। মা আমি বেইলে রোডে আছি। আমি আসতেছি। এটাই ছিলো তারা শেষ কথা। তার পর মোবাইল বন্ধ হয়ে যায়। ঘটনা স্থলেই জোনায়েদের মৃত্যু হয়। পরে রাতে ঢাকা মেডিকেলের মর্গে হাতে আংটি দেখে জোনায়েদকে শনাক্ত করা হয়। এদিকে ভোলায় খলিফাপট্টি জামে মসজিদে জানাজা শেষে তাকে কালিবাড়ি রোড বিল্লা মসজিদ সংলগ্ন গোরস্থানে সন্ধ্যার দিকে তাকে দাফন করা হয়।
অপর দিকে বৃহস্পতিবার সকালে ঢাকা বেইলি রোডের কাচ্চি বাড়ি রেস্টুরেন্টের চাকুরীতে যোগদেন ভোলা সদর উপজেলা চর কুমারিয়া গ্রামের মো. সিরাজের ছেলে মো. নয়ন। দরিদ্র কৃষক বাবাকে অর্থের যোগান দিতে কাচ্চি রেস্টুরেন্টে কাজ নেন। আর জীবিত ফেরা হয়নি বাড়িতে। অগ্নিকাণ্ডে আদরের ছোট ছেলেকে হারিয়ে শুক্রবার সারাদিন প্রলাপ করেছেন মা। আর নির্বাক বাবা অপেক্ষার প্রহরণ গুনছেন ছেলের লাশের। দূর্ঘটনার প্রায় ৯ ঘন্টা পর শুক্রবার সকালে স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে ছেলের মৃত্যুর খবর পান নাজমা ও তার পরিবার। সেই থেকেই চলছে তার বিলাপ।
পরিবার সূত্রে জানা যায়, নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করা উনিশ বছর বয়সী নয়ন ২৫ ফেব্রুয়ারি রাতে চাকুরীর সন্ধানে ঢাকায় যান। বাবুর্চির সহকারী হিসাবে বৃহস্পতিবার সকাল ৯টায় বেইলি রোডের ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টে যোগদানও করেন। ওইরাতের ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয় তার। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে শুক্রবার সকালে পরিবারের কাছে মৃত্যুর খবর আসে। এদিকে নিহতের ভাই দুপুরে ঢাকা মেকিকেল কলেজ হাসপাতাল থেকে লাশ চিহ্নিত করে। নয়নের বাবা- মায়ের দাবি কর্মস্থলে এমনভাবে আর কাউকে যেন প্রাণ দিতে না হয়। সিরাজ- নাজমা দম্পত্তির ৬ সন্তানের মধ্যে নয়ন সবার ছোট। নয়নের আরও ৪ ভাই ও এক বোন আছে।   
নয়নের বাড়িতে গিয়ে দেখা যায়, ছেলের মৃত্যুর খবরে নির্বাক নয়নের বাবা মো. সিরাজ। ছেলের এমন অপ্রত্যাশিত মৃত্যর খবর কোনভাবেই মানতে পারছেন তিনি। শুক্রবার সকালে ছেলের মৃত্যুর খবর আসার পর থেকেই নির্বাক বসে আছেন। ছেলের লাশের অপেক্ষায় গ্রহর গুনছেন। খবর পেয়ে বাড়িতে ছুটে এসেছেন স্বজন ও প্রতিবেশিরা।





চরফ্যাশন-মনপুরায় স্পিকার ও ভূমিমন্ত্রীর যৌথ সফরের ঘোষণা

চরফ্যাশন-মনপুরায় স্পিকার ও ভূমিমন্ত্রীর যৌথ সফরের ঘোষণা

ভোলা ও লালমোহনে সিএনজি চালকদের মানববন্ধন প্রতিবাদ সভা রাস্তা অবরোধ

ভোলা ও লালমোহনে সিএনজি চালকদের মানববন্ধন প্রতিবাদ সভা রাস্তা অবরোধ

চরফ্যাশনে জেলেদের তালিকা হালনাগাদ করণে সভা অনুষ্ঠিত

চরফ্যাশনে জেলেদের তালিকা হালনাগাদ করণে সভা অনুষ্ঠিত

চরফ্যাশন আদালত ভবনের সামনে প্রবাসীকে মারধর

চরফ্যাশন আদালত ভবনের সামনে প্রবাসীকে মারধর

ভোলায় সর্জান পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র

ভোলায় সর্জান পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র

ভোলায় জনপ্রিয় হচ্ছে নাগা মরিচের চাষ

ভোলায় জনপ্রিয় হচ্ছে নাগা মরিচের চাষ

মনপুরার টানা বৃষ্টিতে জলাবদ্ধতা চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা

মনপুরার টানা বৃষ্টিতে জলাবদ্ধতা চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা

তজুমুদ্দিনে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তার ভিডিও ভাইরাল , থানায় মামলা আটক ৪

তজুমুদ্দিনে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তার ভিডিও ভাইরাল , থানায় মামলা আটক ৪

স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান

৬ দিনের বিরতির পর সংসদ অধিবেশন শুরু, চলছে প্রশ্নোত্তর পর্ব

৬ দিনের বিরতির পর সংসদ অধিবেশন শুরু, চলছে প্রশ্নোত্তর পর্ব

আরও...