লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৭ই এপ্রিল ২০২০ বিকাল ০৫:১৬
১০৯৭
লালমোহন প্রতিনিধি:: ভোলার লালমোহনে ডাক্তার-নার্সদের সুরক্ষা নিশ্চিত করতে পিপিই প্রদান করেছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। শুক্রবার সকালে লালমোহন হাসপাতালের হলরুমে লালমোহন-তজুমদ্দিনের ডাক্তার-নার্সদের মাঝে এসব পিপিই তুলে দেন এমপি শাওন। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের অন্যান্য রাষ্ট্রের প্রধানদের থেকে করোনা মোকাবিলায় অনেক সচেতন। তিনি দেশের সকল নাগরিকদের সুরক্ষার জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন। তবে মানুষ সচেতন না হওয়ায় বাংলাদেশ আজ করোনা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। অর্ধেকেরও বেশি জেলায় করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। তাই প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করলে করোনা সংক্রমন থেকে রক্ষা পাওয়া যাবে। ফোরটিজ গ্রুপের এমডি শাহাদাৎ হোসেনের সৌজন্যে এসব পিপিই বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাদল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান, তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কবীর সোহেল, লালমোহন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মহসিন খান প্রমুখ।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত