বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩রা নভেম্বর ২০১৯ রাত ১১:১৬
৯৯১
বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ঈদগাহ মাঠে সহিংস ঘটনায় রিমান্ডে জিজ্ঞাসাবাদে আসামীদের কাছ থেকে নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে। ওই ঘটনার দিন গুলিতে আহত এক কনষ্টবলকে মাঠ থেকে যে কোন একটি পক্ষ গুলি করেছে। তবে এটা কিসের গুলি সে বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। এখন পর্যন্ত ভিডিও ফুটেজ দেখে নিশ্চিত হয়ে পুলিশ যাদের গ্রেফতার করেছে তাদের মধ্যে ৩ জনই বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের সদস্য। আর বাকী ১ জন কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত নেই।
ভোলা পুলিশের নির্ভরযোগ্য এক সূত্র জানান, বোরহানউদ্দিনের ঘটনায় এ পর্যন্ত যাদের গ্রেফতার করা হয়েছে তাদের রিমান্ডে নেয়ার পর জিজ্ঞাসাবাদে অনেক তথ্য পাওয়া গেছে। তদন্তের সাথে পুলিশ এসব বিষয়ে বলতে চাচ্ছে না। তবে সূত্র জানিয়েছে, ঘটনার দিন ঈদগাহ মাঠ থেকে সহিংস ঘটনার উস্কানী গ্রæপ থেকে পুলিশের উপর গুলি চালানো হয় বলে পুলিশ নিশ্চিত। কারন ওই দিন পুলিশের কনষ্টবল আরিফের বুকে একটি গুলি বিদ্ধ হয়ে পিছন দিক দিয়ে তার বের হয়ে যায়। তিনি এখনও সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। তার হাত প্যারালাইজ অবস্থায় রয়েছে। সূত্র বলছে,ওই দিন শুধু পুলিশই গুলি চালায়নি। পুলিশের উপরও গুলি চালানো হয়েছে। কিন্তু কে গুলি চালিয়েছে তাকে এখনও আটক করা সম্ভব হয়নি। যে কনষ্টবল আহত হয়েছে,তার শরীরে কি ধরনের গুলি লেগেছে তাও এখনও পুলিশ নিশ্চিত করতে পারেনি।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের সূত্র আরো জানান, ফুটেজ দেখে নিশ্চিত হয়ে যাদের গ্রেফতার করা হয়েছে এদের মধ্যে ১জন পৌর সেচ্ছাসেবক দলের,১ জন তরুন দলের পদে রয়েছে এবং ১ জন বিএনপির কর্মী। এছাড়া অন্য ১ ব্যাক্তি রাজনৈতিক কোন দলের সাথে যুক্ত নয়। তাদের কাছ থেকে বেশ কিছু নতুন তথ্য পুলিশ পেয়েছে।
ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, মামলার হওয়ার পর থেকে তারা আসামী গ্রেফতারে চেষ্টা করে যাচ্ছেন। সনাক্তকরন প্রক্রিয়ার ব্যাপারে তারা গুরুত্ব দিচ্ছেন বেশী। তারা ভিডিও ফুটেজ দেখে যারা মারমুখি ছিলো সেখান থেকে উল্লেখযোগ্য সংখ্যক আসামীকে সনাক্ত করা হয়েছে। যারা মারমুখি ভূমিকায় ছিলো,নিজেদের দোষী মনে করেছে তারা এলাকা ছেড়ে চলে গেছেন। এ পর্যন্ত ঈদগাহ মাঠের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করে রিমান্ডে নেয়া হয়েছে। তাদের কাছ থেকে রিমান্ডে গুরুত্বপূর্ন তথ্য পাওয়া গেছে। তাদেরকে নিশ্চিত হয়ে আটক করা হচ্ছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত