অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

হালান্ড একাই করলেন ৫ গোল, কোয়ার্টারে ম্যানসিটি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮শে ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৫:৫৯

remove_red_eye

৩৭২

আবারও ‘গোল মেশিন’ ফর্মে ফিরে আসলেন নরওয়েজিয়ান স্ট্রাইকার আরলিং হালান্ড। ইংলিশ এফএ কাপের পঞ্চম রাউন্ডে লুটন টাউনের মাঠে গিয়ে স্বাগতিকদের জালে গুনে গুনে তিনি একাই ৫বার বল জড়ালেন। হালান্ডের দুর্দান্ত এই পারফরম্যান্সে লুটন টাউনকে ৬-২ গোলে হারিয়ে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে নাম লিখলো ম্যানসিটি।

কেনিলওর্থ রোডে লুটন টাউনকে দাঁড়াতেই দেয়নি ম্যানসিটি। ম্যাচের শুরু থেকেই গোল উৎসবে মেতে ওঠে সিটিজেনরা। বিশেষ করে আরলিং হালান্ড। ৩য় মিনিটেই গোলের সূচনা করেন তিনি। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই হালান্ড ম্যানসিটির হয়ে নিজের ৮ম হ্যাটট্রিক পূরণ করে ফেলেন। দ্বিতীয়ার্ধে গিয়ে করলেন আরও দুটি গোল।

কিংবদন্তি ফুটবলার জর্জ বেস্টের পর আরলিং হালান্ডই প্রথম ফুটবলার, যিনি এফএ কাপে ৫ গোল করলেন। ১৯৭০ সালে নর্দাম্পটনের বিপক্ষে ম্যানইউর হয়ে একাই ৬ গোল করেছিলেন বেস্ট।

২৩ বছর বয়সী হালান্ডের প্রথম চার গোলেই অবদান ছিল বেলজিয়ামের তারকা ফুটবলার কেভিন ডি ব্রুইনের। তার তৈরি করে দেয়া বলই লুটনের জালে জড়ান নরওয়ের এই তারকা।

২০০৪-০৫ সালের পর ডি ব্রুইন দ্বিতীয় ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার, যিনি এফএ কাপে চারটি অ্যাসিস্ট করেছেন। ২০১৯ সালে একই কাজ করেছিলেন ম্যানসিটির জার্মান ফুটবলার ইলকায় গুন্ডোগান।

৩য় মিনিটে প্রথম গোল করার পর ১৮তম মিনিটে দ্বিতীয় এবং ৪০ মিনিটে হাটট্রিক পূরণ করেন হালান্ড। লুটনের হয়ে জর্ডান ক্লার্ক ৪৫তম মিনিটে একটি গোল পরিশোধ করেন। ম্যাচের ৫২তম মিনিটে ব্যবধান ২-৩ করে ফেলেন জর্ডান ক্লার্কই।

এরপর ৫৫ মিনিটে হালান্ড আরও এক গোল করে ব্যবধান বাড়ান। ৫৮তম মিনিটে করলেন পঞ্চম গোল। মাতেও কোভাসিস ৭২তম মিনিটে গিয়ে আরও একটি গোল করলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৬-২।

সুত্র জাগো

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...