অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় আলোচিত রওশনারা ও রাব্বী হত্যার বিচার দাবীতে মানববন্ধন স্মারকলিপি প্রদান

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:৪৮

remove_red_eye

৫১৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার লালমোহন উপজেলার আলোচিত রওশনারা হত্যার রহস্য উদঘাটন ও দৌলতখান উপজেলার স¤প্রতি কিশোর গ্যাং এর হামলায় নিহত রাব্বী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১ টায় ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
ভোলা হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরামের আয়োজনে প্রায় ঘন্টাব্যাপী দীর্ঘ মানববন্ধনে নিহত পরিবারের স্বজনসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহণ করেন। জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরামের সভাপতি  মোবাশ্বির উল্যাহ চৌধুরীর সভাপতিত্বে এসময় মানববন্ধন থেকে বক্তারা জানান, ২০২৩ সালের ২৩ ফেব্রæয়ারী জেলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ফজলে করিম মেম্বার বাড়ীর শাহজাহানের স্ত্রী ৬৫ বছরের বৃদ্ধা রওশন আরাকে পরিকল্পিত ভাবে বাড়ি থেকে ধরে নিয়ে নির্মম ভাবে হত্যা করে বাথরুমের সেফটি ট্যাংকির মধ্যে ফেলে রাখা হয়। ঘটনার এক বছর পার হয়ে গেলেও পুলিশ হত্যা কান্ডের রহস্য উদঘাটন করতে পারেনি। চিহ্নিত করতে পারে নি হত্যাকান্ডের মূল হোতাকে। অপর দিকে গত বৃহস্পতিবার (২২ শে ফেব্রæয়ারী) দৌলতখানের কলেজ ছাত্র রাব্বী নামে এক যুবককে নৃশংস ভাবে পিটিয়ে হত্যা করে কিশোর গ্যাং এর সদস্যরা। কিন্তু এই ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ করা হয়েছে।
এসময় বক্তারা রওশন আরা ও রাব্বী হত্যা কান্ডের সাথে জড়িত প্রকৃত অপরাধীদের চিহ্নিত  দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।
পরে  ভোলা জেলা প্রশাসক এর মাধ্যম্যে  স্বরাষ্ট্র মন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেয়া হয়েছে।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...