অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় জাতীয় পরিসংখ্যান দিবস পালন

হাসনাইন আহমেদ মুন্না

প্রকাশিত: ২৭শে ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:৪৩

remove_red_eye

৪৪৪

হাসনাইন আহমেদ মুন্না : স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান' এ প্রতিপাদ্য নিয়ে জেলায় আজ জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৪ পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।  র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক মোঃ মাকসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহা। আরো বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জামান, জেলা তথ্য অফিসার মোঃ নুরুল আমিন।
বক্তারা বলেন, সঠিক, সময়োপযোগী ও মানসম্পন্ন পরিসংখ্যান প্রস্তুত করে পরিকল্পনা প্রণয়ন, উন্নয়ন ও অগ্রগতিতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক সরবরাহকৃত বিভিন্ন তথ্য উপাত্যের ভিত্তিতে পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন অগ্রগতি পরিবিক্ষণ করা হয়।
জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিস যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। পরে দিবসটি উপলক্ষে আয়োজিত অনলাইন ও অফলাইন কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ৬ জনের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...