অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


মনপুরায় ১৬ শত দুঃস্থ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৭ই এপ্রিল ২০২০ রাত ০৩:৪৩

remove_red_eye

১০৩২

মনপুরা প্রতিনিধি:: ভোলার মনপুরায় ১৬ শত দুঃস্থ অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের পরিষদের সামনে এই চাল বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারকে ৪০ কেজি চাল দেওয়া হয়।

এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আ’লীগ সম্পাদক ও উত্তর সাকুচিয়া ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, ট্যাগ অফিসার দারিদ্র বিমোচন কর্মকর্তা মোকাম্মেল হক, মৎস্য কর্মকর্তা তারিকুল ইসলাম ও সাংবাদিকগণ।