মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ২৬শে ফেব্রুয়ারি ২০২৪ রাত ০৯:০০
৪৯১
মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় হোন্ডা চালিয়ে বাড়ি যাওয়ার পথে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন এক ছাত্রলীগ নেতা।
শনিবার রাত সাড়ে ১১ টার সময় উপজেলা সদর হাজিরহাট থেকে দক্ষিণ সাকুচিয়া বাড়ি যাওয়ার পথে বাংলাবাজারের উত্তর পাশে ডিসি সড়কের ওপর এই ঘটনা ঘটে।
রোববার সকাল সাড়ে ১০ টায় নতুন বাজার জামে মসজিদে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় ছাত্রলীগ নেতার মরদেহ।
নিহত ছাত্রলীগ নেতা হলেন, মোঃ নুরুল ইসলাম নাহিদ (২২)। তিনি দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন ছাত্রলীগের ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য অহিদুর রহমানের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে উপজেলা সদর থেকে নিজ হোন্ডাযোগে বাড়ি ফেরার পথে বাংলাবাজারের উত্তর পাশে ডিসি সড়কের ওপর নিয়ন্ত্রন হারিয়ে গুরুত্বর আহত হন ছাত্রলীগ নেতা নাহিদ। পরে ছাত্রলীগ নেতাকে উদ্ধার করে স্পীডবোটযোগে চরফ্যাসন হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করে ছাত্রলীগ নেতা। পরে রোববার জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যুর ঘটনা ঘটে।
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩
ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১
ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ
মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন
চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি
চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত