জসিম জনি
প্রকাশিত: ১৭ই এপ্রিল ২০২০ রাত ০১:৩০
১০০৬
লালমোহন প্রতিনিধি: প্রাণঘাতি করোনায় মানুষ ঘর বন্ধি হলেও থেমে নেই মানুষের নিত্য প্রয়োজনীয় কেনাকাটা। বেঁচে থাকার জন্য ৩ বেলা খেতে হয়। এজন্য মাছ বাজার ও কাঁচা বাজারে যেতে হয় মানুষকে। কিন্তু এসব বাজারে মানুষের সামাজিক দূরত্ব বজায় রাখা হয় না। করোনার ঝুঁকি থেকে যায় বাজারে। আর এ জন্য ভোলার লালমোহনের কাঁচা বাজারকে খোলা মাঠে স্থানান্তরিত করেছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।
বৃহস্পতিবার সকালে লালমোহন উত্তর বাজারে খোলা মাঠে বাজার সরিয়ে নিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর ৩১ দফার আলোকে আমরা লালমোহনে সামাজিক দূরত্ব বজায় রাখতে কাঁচা বাজারকে খোলা মাঠে নিয়েছি। মাছ বাজারেও যেন দূরত্ম বজায় রেখে মানুষ কেনা কাটা করতে পারে সে ব্যবস্থাও আমরা করেছি। এজন্য তিনি এলাকার মানুষের সহযোগিতা চান।
এসময় লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম বাদল, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র জাহেদুল ইসলাম নবীনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত