অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


লালমোহনের কাঁচা বাজারকে খোলা মাঠে নিলেন এমপি শাওন


জসিম জনি

প্রকাশিত: ১৭ই এপ্রিল ২০২০ রাত ০১:৩০

remove_red_eye

১০০৭




লালমোহন  প্রতিনিধি: প্রাণঘাতি করোনায় মানুষ ঘর বন্ধি হলেও থেমে নেই মানুষের নিত্য প্রয়োজনীয় কেনাকাটা। বেঁচে থাকার জন্য ৩ বেলা খেতে হয়। এজন্য মাছ বাজার ও কাঁচা বাজারে যেতে হয় মানুষকে। কিন্তু এসব বাজারে মানুষের সামাজিক দূরত্ব বজায় রাখা হয় না। করোনার ঝুঁকি থেকে যায় বাজারে। আর এ জন্য ভোলার লালমোহনের কাঁচা বাজারকে খোলা মাঠে স্থানান্তরিত করেছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।

বৃহস্পতিবার সকালে লালমোহন উত্তর বাজারে খোলা মাঠে বাজার সরিয়ে নিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর ৩১ দফার আলোকে আমরা লালমোহনে সামাজিক দূরত্ব বজায় রাখতে কাঁচা বাজারকে খোলা মাঠে নিয়েছি। মাছ বাজারেও যেন দূরত্ম বজায় রেখে মানুষ কেনা কাটা করতে পারে সে ব্যবস্থাও আমরা করেছি। এজন্য তিনি এলাকার মানুষের সহযোগিতা চান।
এসময় লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম বাদল, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র জাহেদুল ইসলাম নবীনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।